কৈলাসহর ডেস্ক, ২আগস্ট।।
                    কৈলাসহর ইয়াজিখাওরা এলাকার এক ব্যক্তির বাড়ি থাকে ৩টি হাতির দাঁত উদ্ধার করে কৈলাসহরের বনদপ্তরের কর্মীরা। বাড়ির মালিকের নাম ময়ুব আলী। সে পলাতক। ঘটনা শনিবার বিকালে। উদ্ধারকৃত হাতির দাঁতের বাজার মূল্য কোটি টাকার উপর।জানিয়েছেন বন দপ্তরের দায়িত্ব প্রাপ্ত আধিকারিক রেঞ্জার শুভঙ্কর বিশ্বাস।
            শুভঙ্কর বিশ্বাস জানিয়েছেন, এদিন বিকালে মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার ফোন করে জানান, ইয়াজিখাওরা এলাকার বাসিন্দা মহরম আলীর ছেলে ময়ূব আলীর বাড়িতে হাতির দাঁতের মতো কিছু একটা জিনিস পাওয়া গেছে। এই খবর পেয়ে বন দপ্তরের লোকজন ময়ূর আলীর বাড়িতে ছুটে যায়। এবং পুলিশের দেওয়া খবরের সত্যতা খুঁজে পায়। পরবর্তী সময়ে বন দপ্তরের লোকজন হাতির দাঁত উদ্ধার করে নিয়ে আসে। ময়ূর আলীর বিরুদ্ধে একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে বন দপ্তর।
        আশঙ্কা করা হচ্ছে ময়ূর আলী পাচার চক্রের সঙ্গে জড়িত।পাচারের উদ্দেশ্যেই ময়ূর বাড়ীতে মজুত করেছিল হাতির দাঁত।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *