ডেস্ক রিপোর্টার, ২১ মার্চ।।
        রাজ্য সরকারের  ২০২৬- ২৭ অর্থ বর্ষের বাজেটে অঙ্গনওয়াড়ি হেল্পারদের ব্রাত্য রাখা হয়েছে। তাদের জন্য কোনো সুযোগ সুবিধার বিধান রাখা হয়নি। আর তাতেই ক্ষিপ্ত হয়ে উঠেছে রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মীরা। রাজ্য বিরুদ্ধে ললিশ জানানোর জন্য রাজ্যপালের লোক ভবনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন অঙ্গনওয়াড়ি হেল্পারা। কিনতু পুলিশ তাদেরকে আটকে দেয় শহরের উত্তর গেটের স্বামী বিবেকানন্দ ময়দানের সামনে।
     এরপর তারা বাধ্য হয়ে স্বামী বিবেকানন্দ ময়দানে জড়ো হয়। এবং এখানেই বিক্ষোভ প্রদর্শন করেন । আন্দোলনকারী অঙ্গনওয়াড়ি হেল্পারদের বক্তব্য, তারা খুব কষ্ট করে অঙ্গনওয়াড়ি সেন্টারে আসা কচিকাচাদের দেখাশুনা করেন। সর্ব ক্ষেত্রে তাদের ছুটে যেতে হয়। তারপরও রাজ্য সরকার বাজেটে তাদের কথা মাথায় রেখে নি। সরকার তাদের সুযোগ সুবিধা নিয়ে চিন্তাভাবনা না করলে আগামী দিনে সারা রাজ্যে আন্দোলনে নামবে অঙ্গনওয়াড়ি হেল্পাররা। সরাসরি সরকারকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তারা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *