ডেস্ক রিপোর্টার,২৩ ফেব্রুয়ারি।।
       শ্রীনগর থানা এলাকার বাইপাস সড়ক থেকে উদ্ধার বার্মিজ সিগারেটের বড় চালান। আটক চালক সহ সিগারেট বোঝাই কন্টেনার ট্রাক। ৩৭টি কার্টনে ৩ লক্ষ ৭০ হাজার সিগারেট ছিলো। উদ্ধারকৃত সিগারেটের বাজার মূল্য ৬০ লক্ষ টাকা।
      রবিবার রাতে প্রাপ্ত খবরের ভিত্তিতে মলয়নগরে পুলিশের নাকা পয়েন্টে গাড়ি চেকিংয়ে বসে শ্রীনগর থানার পুলিশ। তখনই টিআর ০৫- জে ১৭০৬ নম্বরের একটি কন্টেইনার ট্রাক আসে নাকা পয়েন্টের সামনে। সন্দেহ হওয়াতে পুলিশ কন্টেইনার ট্রাকে তল্লাশি করে। তখনই ট্রাক থেকে বেরিয়ে এসে একের পর বার্মিজ সিগারেটের কার্টন। সঙ্গে সঙ্গেই পুলিশ কন্টেইনার ট্রাকটিকে নিয়ে যায় শ্রীনগর থানায়।জনিয়েছেন, শ্রীনগর থানার ওসি অরুণোদয় দাস।
     খয়েরপুর থেকে আমতলী এই বাইপাস সড়ক বরাবর পাচারকারীদের মুক্তাঞ্চল। দিন – রাত পাচার সামগ্রী বোঝাই গাড়ি চলাচল করে এই রুট ধরে। কিছু কিছু ক্ষেত্রে পুলিশ পাচার সামগ্রী সহ গাড়ি আটক করতে সক্ষম হয়।অন্যথায় পুলিশের চোখে ধুলো দিয়ে বাইপাসের বুক চিড়ে নিরাপদে চলাচল করে সমস্ত অবৈধ সামগ্রী।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *