ডেস্ক রিপোর্টার, ২৩ ফেব্রুয়ারি।।
               “প্রকৃত অর্থে এডিসিতে চলছে লুটের রাজত্ব।কিছু স্বার্থান্বেষী লোক নিজেদের স্বার্থে থানসার কথা বলছে। সরকারের কাছে সব রিপোর্ট রয়েছে।” বক্তা রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
সোমবার দক্ষিণ ত্রিপুরা জেলার মনুবনকুলে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে আয়োজিত জনসভায় তিনি একথা বলেন।
           এদিন মুখ্যমন্ত্রী নিজের চিরাচরিত ঢঙে আক্রমণ করেন এডিসির শাসক দল তিপ্রামথাকে। মুখ্যমন্ত্রী বলেন, পাহাড়ের মানুষ বুঝে গিয়েছে তাদের ছলনা।রাজ্যের হিংসার পরিবেশ তৈরী করতে সহজ সরল জনজাতিদের থানসার কথা বলে উসকে দেওয়ার চেষ্টা করছে। তাতে অবশ্যই তারা সফল হবে না। আগামী এডিসি নির্বাচনে বিজেপি একাই ২৮ টি আসন দখল করবে। পাহাড়ের মানুষকে ভয়ভীতি দেখিয়ে কোনো কাজ হবে না। এদিনের জনসভায় তিপ্রামথা ও সিপিআইএম ছেড়ে বেশ কিছু ভোটার বিজেপিতে যোগদান করে।তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেন মুখ্যমন্ত্রী।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *