ডেস্ক রিপোর্টার, ৫ নভেম্বর।।
             ধর্মনগরের বিএমএস অফিস সিল করে দিল ধর্মনগর মহকুমা প্রশাসন। ধর্মনগর মহকুমা শাসকের বিশেষ নির্দেশে এদিন দুপুরে অতিরিক্ত  মহকুমা শাসক ডেভিড হালাম-র নেতৃত্বে একদল প্রশাসনিক আধিকারিক অফিসে গিয়ে তালা ঝুলিয়ে দেন। সঙ্গে ছিলেন  ছিলেন ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার।
           দীর্ঘদিন ধরেই বিএমএস সংগঠনের অভ্যন্তরে গোষ্ঠীদ্বন্দ্ব চলছিল। কিছুদিন পরিস্থিতি শান্ত থাকলেও সম্প্রতি সেই বিরোধ আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। ফলে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা তৈরি হয়েছে। সুষ্ঠ আইন – শৃঙ্খলার প্রশ্নে মহকুমা শাসক কার্যালয় থেকে বিশেষ আদেশ জারি করে অফিসে তালা ঝুলিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
অতিরিক্ত মহকুমা শাসক ডেভিড হালাম জানিয়েছেন, “উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ না আসা পর্যন্ত ধর্মনগর বিএমএস অফিস বন্ধ থাকবে। প্রয়োজনে পরবর্তী সিদ্ধান্ত প্রশাসন গ্রহণ করা করা হবে। ”  স্থানীয়দের ধারণা, এই  পদক্ষেপের ফলে আপাতত সংগঠনের অন্দরের উত্তেজনা কিছুটা হলেও প্রশমিত হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *