ডেস্ক রিপোর্টার,২১ ফেব্রুয়ারি।।
বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠন হতেই দিল্লি – ঢাকার সম্পর্ক শিথিল হতে শুরু করেছে। এর ফলে দীর্ঘ দিন বন্ধ থাকার পর ফের শুরু হতে চলছে আগরতলা – ঢাকা – কলকাতা বাস পরিষেবা। আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে এই রুটে পুনরায় বাস পরিষেবা শুরু হবে।২৭ ফেব্রুয়ারি এই রুটে দেওয়া হবে বাস পরিষেবার ট্রায়াল।জানিয়েছে টিআরটিসির চেয়ারম্যান সমর রায়।
শুধু তাই নয়। এখন ভিসার ক্ষেত্রেও কোনো সমস্যা হবে না। সমস্ত ভিসা অফিস গুলি খুলে দেওয়া হয়েছে। এর ফলে যাত্রীদের ভিসা পেতেও কোনো হ্যাপা পোহাতে হবে না।
বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর ক্ষমতায় বসেছিল মো: ইউনূস নেতৃত্বাধীন উপদেষ্টা সরকার। এর পরে বাংলাদেশে ভারত বিদ্রোহী শক্তি মাথা চাড়া দিয়ে উঠেছিল। ওপারে বাড়ছিল হিন্দু নির্যাতন। দিল্লি – ঢাকার সম্পর্কে পড়ে ছিলো ভাটা। এরপর নিরাপত্তা সহ নানান কূটনৈতিক কারণে ভারত সরকার বন্ধ করে দিয়েছিল ভিসা অফিস। একই সঙ্গে মৈত্রীর বাস পরিষেবা।নিঃসন্দেহে আগরতলা – ঢাকা – কলকাতা রুটে মৈত্রী বাস পরিষেবা পুনরায় চালু হওয়াতে উপকৃত হবে সাধারণ মানুষ।

