ডেস্ক রিপোর্টার, ৪ নভেম্বর।।
          রাজ্যে প্রতিদিন ঢুকছে বাংলাদেশী নাগরিকরা। সীমান্ত টপকে তারা আসছে ভারত ভূ – খন্ডের ত্রিপুরায়। অথচ সীমান্তে নিরাপত্তার দায়িত্বে আসছে বিএসএফ। তারপরও রাজ্যের তিন দিকে ঘেরা বাংলাদেশ সীমান্ত দিয়ে ওপারের লোকজন প্রবেশ করছে এপারে। আর তাতেই প্রশ্ন উঠছে বিএসএফের ভূমিকা নিয়েও।
         মঙ্গলবার ফের আগরতলা রেল স্টেশনে গ্রেফতার করা হয়েছে চার বাংলাদেশী নাগরিককে। তারা প্রত্যেকেই হিন্দু বাঙালি। ধৃতরা হলো প্রীতম সরকার। সুজন দাস ও কনক বণিক।তাদের সঙ্গে গ্রেফতার করা হয়েছে এক ভারতীয় দালালকে। তার নাম বিক্রম দাস। তার বাড়ি নলছড়। প্রাপ্ত খবরের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে আগরতলা রেল স্টেশনের এক নম্বর গেটে তাদের গ্রেফতার করেছে রেল পুলিশ।ধৃত বাংলাদেশী নাগরিকরা জানিয়েছে, তারা দক্ষিণ ত্রিপুরার বাংলাদেশ সীমান্ত দিয়ে এপারে প্রবেশ করেছে। জানিয়েছেন, জিআরপি ওসি।
    এদিকে ভারত – বাংলাদেশ সীমান্ত দিয়ে মাত্র ২০০০ টাকা দিয়ে দালালদের মাধ্যমে এপারে আসে বাংলাদেশী নাগরিকরা। সম্প্রতি এই তথ্য পুলিশকে উগলে দিয়েছিল ধৃত বাংলাদেশী নাগরিকরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *