চলতি বছর ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের চাকমাঘাট এলাকায় পুনরায় রাজ্যভিত্তিক হ্যান্ডলুম ও হ্যান্ডিক্রাফট মেলার আয়োজন করা হয়েছে। তবে এবারের মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য বহিরাগত শিল্পীদের আমন্ত্রণ জানানো হলেও তেলিয়ামুড়া মহকুমা ও খোয়াই জেলার কোনও স্থানীয় শিল্পীকে আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ ওঠে।

তেলিয়ামুড়া ডেস্ক, ২৭ ফেব্রুয়ারি।।
       তেলিয়ামুড়া কালচারাল সেল এর উদ্যোগে আজ এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল কয়েক বছর আগে তেলিয়ামুড়ার পুরাতন হাসপাতালের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত রাজ্যভিত্তিক হ্যান্ডলুম ও হ্যান্ডিক্রাফট এক্সপোতে অংশগ্রহণকারী স্থানীয় শিল্পীদের বকেয়া পারিশ্রমিক প্রসঙ্গ উত্থাপন করা।
সাংবাদিক সম্মেলনে অভিযোগ করা হয়, ২০২৩ সালের মেলায় মহকুমার বহু স্থানীয় শিল্পী তাদের সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেছিলেন। কিন্তু দীর্ঘ সময় অতিক্রান্ত হলেও তারা এখনো পর্যন্ত ন্যায্য পারিশ্রমিক পাননি। বিষয়টি নিয়ে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনও সুরাহা মেলেনি বলে দাবি করা হয়।
এছাড়াও জানানো হয়, চলতি বছর ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের চাকমাঘাট এলাকায় পুনরায় রাজ্যভিত্তিক হ্যান্ডলুম ও হ্যান্ডিক্রাফট মেলার আয়োজন করা হয়েছে। তবে এবারের মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য বহিরাগত শিল্পীদের আমন্ত্রণ জানানো হলেও তেলিয়ামুড়া মহকুমা ও খোয়াই জেলার কোনও স্থানীয় শিল্পীকে আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ ওঠে।
এই পরিস্থিতিতে ক্ষুব্ধ স্থানীয় শিল্পীরা চলতি বছরের মেলা বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন বলে সাংবাদিক সম্মেলনে ঘোষণা করা হয়।
এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া তথা খোয়াই জেলার বিশিষ্ট বাচিক শিল্পী সুমিত কর,তবল বাদক প্রাণ কৃষ্ণ বণিক এবং নাট্য শিল্পী মনিশ দেবনাথ । তারা সকলেই স্থানীয় শিল্পীদের ন্যায্য সম্মান ও পারিশ্রমিক প্রদানের দাবি জানান এবং ভবিষ্যতে এই ধরনের বৈষম্যমূলক আচরণ বন্ধের আহ্বান জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *