ডেস্ক রিপোর্টার, ১৬ মার্চ।।
                    ভোট আসলেই কল্পতরু হয়ে যায় সরকার। এবারও তার ব্যতিক্রম ঘটলো না। আসন্ন এডিসি নির্বাচনের প্রাক লগ্নে রাজ্যের বাজেট অধিবেশনে সরকারী কর্মচারীদের জন্য ৫ শতাংশ মহার্ঘ ভাতা প্রদানের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
    মুখ্যমন্ত্রী বলেন, চলতি বছরের ১লা এপ্রিল থেকে লাগু হবে মহার্ঘ ভাতা। এর সুবিধা পাবেন রাজ্যের ১লক্ষ ২ হাজার ৫৬৩ জন সরকারি কর্মচারী। সঙ্গে ৮১ হাজার ১৯ জন পেনশনার। মহার্ঘ ভাতার সুবিধা পাবেন রাজ্যের অনিয়মিত কর্মচারীরাও। তার জন্য সরকারের অতিরিক্ত খরচ পাঁচশ কোটি টাকা।
   নিশ্চিতভাবে ভোটের মুখে রাজ্য সরকারের মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্তে খুশির হাওয়া রাজ্যের সমস্ত অংশের কর্মচারীদের মধ্যে। তবে তাদের বক্তব্য এখনো তো রয়েছে আরো কিছু বকেয়া মহার্ঘ ভাতা? কবে মিলবে বকেয়া ভাতা? প্রশ্ন কর্মচারীদের।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *