ডেস্ক রিপোর্টার, ৬ আগস্ট।।
                               ব্রাউন সুগার সহ এক মহিলাকে আটক করেছে আমতলী থানার পুলিশ। তার নাম মিনা বেগম। বাড়ি মতিনগর। তার কাছ থেকে দুই কেস ব্রাউন সুগার উদ্ধার করেছে পুলিশ। যার বাজার মূল্য এক লক্ষ টাকা। এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে সোহাগ মিয়া নামে এক যুবক। তার বাড়ি গাবর্দি অঞ্চলে। এই তথ্য নিশ্চিত করেছেন আমতলী থানার ওসি পরিতোষ দাস। তিনি জানিয়েছেন, ধৃত মহিলাকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।আদালত পুলিশের আবেদনে সাড়া দিয়ে মিনা বেগমের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *