সম্প্রতি বিধায়ক রাম প্রসাদ পাল আজকের ফরিয়াদ পত্রিকার সম্পাদক শানিত দেবরায়ের বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন। সঙ্গে ছিল তাঁর অনুগামীরা। হিন্দি সিনেমার কায়দায় গাড়িতে সাঁটানো শানিত দেবরায়ের ছবিতে লাল কালিতে ক্রস চিহ্ন দিয়ে নিকেশ করার বার্তা দেওয়া হয়েছে। এই ছবির সামনেই ছিলেন রাম প্রসাদ পাল। শুধু তাই নয়, খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহাকে হুমকির বার্তা দিয়েছেন বিধায়ক। তিনি প্রকাশ্যে বলেন, ” রাজ্যের কোনো”মুখিয়া” ( পড়ুন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা) শানিত দেবরায়কে তাঁর হাত থেকে বাঁচতে পারবে না।”

ডেস্ক রিপোর্টার, ১৭ ফেব্রুয়ারী।।
           অবশেষে সংবাদ মাধ্যমের গুতো খেয়ে নড়েচড়ে বসলো পুলিশ। আজকের ফরিয়াদ পত্রিকার সম্পাদক শানিত দেবরায়ের দায়ের করা মামলা নথিভূক্ত করলো এডি নগর থানার পুলিশ। সম্পাদককে প্রাণনাশের হুমকি, তাঁর বাড়ির সামনে অবৈধ জমায়েত এবং সন্মানহানীর চেষ্টা। মূলত এই তিনটি বিষয়ের উপর ভিত্তি করে পুলিশ মামলা রুজু করেছে বিজেপি বিধায়ক রাম প্রসাদ পাল ও তাঁর লোকজনের বিরুদ্ধে। পুলিশ সংবাদ মাধ্যমকে আশ্বস্ত করেছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই শুরু হবে অভিযুক্তদের ধরপাকড়।এই খবরের ভিত্তিতে আতঙ্কের প্রহর গুনছে রাম প্রসাদ পালের অনুগামীরা। খবর অনুযায়ী,অনেকেই পুলিশের ভয়ে খুঁজছে নিরাপদ আশ্রয়। তারা আস্থা হারিয়ে ফেলেছে খোদ বিধায়ক রাম প্রসাদ পালের উপর।

হিন্দি সিনেমার কায়দায় গাড়িতে সাঁটানো শানিত দেবরায়ের ছবিতে লাল কালিতে ক্রস চিহ্ন দিয়ে নিকেশ করার বার্তা দেওয়া হয়েছে।

সম্প্রতি বিধায়ক রাম প্রসাদ পাল আজকের ফরিয়াদ পত্রিকার সম্পাদক শানিত দেবরায়ের বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন। সঙ্গে ছিল তাঁর অনুগামীরা। হিন্দি সিনেমার কায়দায় গাড়িতে সাঁটানো শানিত দেবরায়ের ছবিতে লাল কালিতে ক্রস চিহ্ন দিয়ে নিকেশ করার বার্তা দেওয়া হয়েছে। এই ছবির সামনেই ছিলেন রাম প্রসাদ পাল। শুধু তাই নয়, খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহাকে হুমকির বার্তা দিয়েছেন বিধায়ক। তিনি প্রকাশ্যে বলেন, ” রাজ্যের কোনো”মুখিয়া” ( পড়ুন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা) শানিত দেবরায়কে তাঁর হাত থেকে বাঁচতে পারবে না।”

” বিধায়ক রাম প্রসাদ পালের এই বক্তব্য মুখ্যমন্ত্রীর জন্য অত্যন্ত অপমান জনক। দল তার একটা বিহিত করবেই”।

স্ব-দলীয় মুখ্যমন্ত্রীকে হুমকি দেওয়ার বিষয়টি মেনে নিতে পারেন নি খোদ বিজেপির নেতা – কর্মীরাও। তারা এই বিষয়ে উষ্মা প্রকাশ করে বলেন, ” বিধায়ক রাম প্রসাদ পালের এই বক্তব্য মুখ্যমন্ত্রীর জন্য অত্যন্ত অপমান জনক। দল তার একটা বিহিত করবেই”।

রাম প্রসাদ পালের আতঙ্কগ্রস্থ অনুগামীরা গণ হারে ছাড়ছে বাড়িঘর।তাদের তাড়া করছে পুলিশি আতঙ্ক।গ্রেফতার শুধু সময়ের অপেক্ষা।

এদিকে সূর্যমণি নগর কেন্দ্রের খবর অনুযায়ী, বিধায়ক রাম প্রসাদ পালের বিরুদ্ধে পুলিশ মামলা নথিভূক্ত করার খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক বিস্তার করছে তার অনুগামীদের মধ্যে। তারা পুলিশি ভয়ে সিটিয়ে যাচ্ছে। তথ্য বলছে, সূর্যমণি নগর কেন্দ্রের বিজেপি কর্মীরা বুঝে গিয়েছেন, ” মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এই বিষয়ে রাম প্রসাদ পালকে ছেড়ে কথা বলবেন না।
            
কারণ শানিত দেবরায় ইস্যুতে রাম প্রসাদ পাল সরাসরি হুমকি দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রীকে। মুখ্যমন্ত্রী আছেন স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বে। পুলিশ কাজ করবে মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী। তাই রাম প্রসাদ পালের আতঙ্ক গ্রস্থ অনুগামীরা গণ হারে ছাড়ছে বাড়িঘর।তাদের তাড়া করছে পুলিশি আতঙ্ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *