কৈলাসহর ডেস্ক, ১২ জুলাই।।
         ঠিকাদারি বাণিজ্য কেন্দ্র করে অশান্তি তুঙ্গে কৈলাসহরে। শনিবার গভীর রাতে মাহি কনস্ট্রাকশন নামক একটি নির্মাণ সংস্থার বিটুমিন ট্রাক জ্বালিয়ে দেয় দুষ্কৃতীরা। এই ঘটনার পর সংস্থার মালিক আব্দুল মান্নান কৈলাসহর থানায় সন্দেহভাজনদের নাম, ঠিকানা দিয়ে মামলা দায়ের করেন। ঠিকাদার আব্দুল মান্নান জানিয়েছেন, থানা পুলিশের পরামর্শ অনুযায়ী স্থানীয় গৌরনগর কমিউনিটি হল ঘরের পাশেই রেখেছিলেন তার বিটুমিন ট্রাক। রাতের আঁধারে দুষ্কৃতীরা তার বিটুমিন ট্রাকে আগুন ধরিয়ে দেয়। তাতে ট্রাকের অধিকাংশ জায়গা আগুনে পুড়ে গিয়েছে। আব্দুল মান্নানের কথায়, এর আগেও দুষ্কৃতীরা কৈলাসহর পাইতুর বাজারে তার একটি গাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিলো। তারপরও তিনি কয়েকজনের নাম দিয়ে থানায় মামলা দায়ের করেছিলেন। কিন্তু পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেন নি।তাদেরকে থানাতে ডেকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজনীয়তাও বোধ করে নি।
    কৈলাসহরে এই সমস্ত ঘটনা নতুন নয়। নিগোসিয়েশন ও ঠিকাদারি কাজ নিয়ে ঝামেলা, হামলা – পাল্টা হামলা, থানায় মামলা নিত্য দিনের ঘটনা।স্বাভাবিক ভাবেই এই সমস্ত ঘটনার কারণে কৈলাসহরের জনমনে বিরাজ করছে আতঙ্ক।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *