ডেস্ক রিপোর্টার, ৬ এপ্রিল।।
আবারো ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক। নাম পিংকু মিশ্র (৩০) । ঘটনা কুমারঘাট থানাধীন পূর্ব কাঞ্চনবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়। সংশ্লিষ্ট।এলাকাতেই নিহত বাইক আরোহীর বাড়ি। ঘটনা রবিবার সন্ধ্যা রাতে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সন্ধ্যা রাতে পিঙ্কু মিশ্র এবং তার দাদা সিঙ্কু মিশ্র যাচ্ছিল পূর্ব কাঞ্চনবাড়ি এলাকার রাস্তা ধরে। বাইক চালাচ্ছিল পিংকু। এমন সময় বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী বোলেরো সজোরে ধাক্কা দেয় পিঙ্কুর বাইকে। সঙ্গে সঙ্গেই রাস্তায় ছিটকে পড়ে দুই ভাই পিংকু ও সিঙ্কু। বিকট শব্দ শুনে ছুটে আসে আশপাশ এলাকার লোকজন। দুই ভাইকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে তারা। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পিঙ্কুকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ একটি মামলা নিয়ে শুরু করেছে তদন্ত। এবং আটক করেছে ঘাতক বোলেরোকে।

