স্থানীয় লোকজনের বক্তব্য, গত এডিসি নির্বাচনের আগে নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা ছিলো ভূমিকা নন্দ রিয়াংয়ে। এডিসি হতেই ভূমিকা নন্দ রিয়াংয়ের ভাগ্য আকাশে মা ধন লক্ষ্মীর আবির্ভাব হয়। পাঁচ বছরের রাজনৈতিক জীবনে ভূমিকা নন্দ রিয়াং বিলাশ বহুল তিন তলা বাড়ি তৈরি করেছে। কোথায় পেলেন এই টাকা? এই প্রশ্নের উত্তর কি দিয়ে পারবেন ভূমিকা ও তাঁর দলের শীর্ষ নেতৃত্ব?

ডেস্ক রিপোর্টার, ৬ এপ্রিল।।
     এডিসি – র ৮- নম্বর আসন গঙ্গানগর – গণ্ডাছড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা এমডিসি ভূমিকা নন্দ রিয়াং মাত্র পাঁচ বছরে তৈরি করেছেন অট্টালিকা সমেত ত্রিতল বাড়ি।অভিযোগ তিপ্রামথার স্থানীয় নেতা মধু কুমার ত্রিপুরা।
 তিপ্রামথার নেতা মধুকুমার ত্রিপুরার বক্তব্য থেকে স্পষ্ট বিজেপির প্রার্থী তথা এমডিসি ভূমিকা নন্দ রিয়াং কিভাবে জড়িয়ে গিয়েছেন দুর্নীতির অক্টোপাসে?  স্থানীয় লোকজনের বক্তব্য, গত এডিসি নির্বাচনের আগে নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা ছিলো ভূমিকা নন্দ রিয়াংয়ে। এডিসি হতেই ভূমিকা নন্দ রিয়াংয়ের ভাগ্য আকাশে মা ধন লক্ষ্মীর আবির্ভাব হয়। পাঁচ বছরের রাজনৈতিক জীবনে ভূমিকা নন্দ রিয়াং বিলাশ বহুল তিন তলা বাড়ি তৈরি করেছে। কোথায় পেলেন এই টাকা? এই প্রশ্নের উত্তর কি দিয়ে পারবেন ভূমিকা ও তাঁর দলের শীর্ষ নেতৃত্ব?


তার মন্ডলের সহ সভাপতির মোবাইল রিচার্জ করার টাকা নেই পকেটে?

এই কারণেই গঙ্গানগর – গণ্ডাছড়া কেন্দ্রে নির্বাচনী প্রচারে বেরিয়ে বিজেপির প্রার্থী ভূমিকা নন্দ রিয়াংয়ের দুর্নীতি নিয়ে সরব হচ্ছেন মথার নেতৃত্ব। পাল্টা জবাব দিতে অক্ষম বিজেপির দুর্নীতিবাজ এমডিসি ভূমিকা। তিপ্রামথার নেতা মধু কুমার ত্রিপুরা অভিযোগ করে বলেন, এমডিসি ভূমিকা নন্দ পাঁচ বছরে তিনতলা বাড়ি হাঁকিয়েছেন।
বোলেরো, স্কুরপিও মিলিয়ে চারটি দামি গাড়ি ক্রয় করেছেন। অথচ তার মন্ডলের সহ সভাপতির মোবাইল রিচার্জ করার টাকা নেই পকেটে?
        


ভূমিকা নন্দ রিয়াংয়ের দুর্নীতির গন্ধ কেন লাগছে না বিজেপি নেতাদের নাকে?

তিপ্রামথার নেতার এই বক্তব্য যদি সত্যি হয়ে থেকে তাহলে  স্পষ্ট, রাজনীতিকে হাতিয়ার করে বিজেপির এমডিসি ভূমিকা কিভাবে বেপথে অর্থ উপার্জন করেছেন? অথচ বিজেপি নেতৃত্ব বারবার এডিসি এলাকায় মথার এমডিসিদের দুর্নীতি নিয়ে সরব হচ্ছেন। কিন্তু ভূমিকা নন্দ রিয়াংয়ের দুর্নীতির গন্ধ তাদের নাকে লাগছে না।

স্থানীয় বাঙালি অংশের ভোটাররাও  দুর্নীতি ও সাম্প্রদায়িক মনোভাবের কারণে ভূমিকা নন্দ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

এডিসি তথা প্রার্থী ভূমিকা নন্দ রিয়াংয়ে এই আর্থিক প্রবৃদ্ধি বিজেপির স্থানীয় নেতা – কর্মীদের চোখেও জ্বল জ্বল করছে। স্থানীয় বাঙালি অংশের ভোটাররাও  দুর্নীতি ও সাম্প্রদায়িক মনোভাবের কারণে ভূমিকা নন্দ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারা এর নীরব প্রতিবাদের জবাব দেবেন আগামী ১২ এপ্রিল, ইভিএমে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *