ডেস্ক রিপোর্টার,২০ নভেম্বর
দরজায় কড়া নাড়ছে পাহাড়ের নির্বাচন। তবে এখনো ভোটের দিন নির্ধারিত হয় নি। কবে ঘোষণা হবে? তাও স্পষ্ট করে জানায় নি রাজ্য নির্বাচন দপ্তর। তারপরও আসন্ন এডিসি নির্বাচন কেন্দ্র করে তপ্ত পাহাড় রাজনীতি। শাসক তিপ্রামথা ও বিরোধী বিজেপির ধারাবাহিক সংঘর্ষে প্রতিদিন পাল্টে যাচ্ছে পাহাড় রাজনীতির রং। উভয় দল রাজ্য রাজনীতিতে পালন করছে শরিকি ধর্ম।
গত কয়েকদিন ধরেই এডিসির সদর দপ্তর খুমুলুঙ , জিরানিয়াখলা, জম্পুই জলা, টাকারজলাতে মথা – বিজেপির সংঘর্ষে বিষিয়ে উঠেছে পাহাড়ের পরিবেশ। আতঙ্ক গ্রস্থ সাধারণ মানুষ।
বুধবার রাতে জিরানিয়া খলাতে থাকা তিপ্রামথা পার্টি অফিসে আগুন দেয় দুষ্কৃতীরা।অভিযোগের তির বিজেপির দিকে। স্থানীয় বিধায়িকা স্বপ্না দেববর্মা বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে ছুটে আসে এবং তিনি সরাসরি আঙ্গুল তুলেন এডিসির প্রধান বিরোধী দল বিজেপির দিকে।
স্বপ্না দেববর্মার বক্তব্য, বুধবার দুপুরে জম্পুইজলার ঘটনার রেশ ধরেই বিজেপি জিরানিয়াখলাস্থিত আক্রমণ মথার অফিসে আক্রমণ করেছে। তাঁর অভিযোগ, পাহাড়ের মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করতে বিজেপি পরিকল্পিত ভাবে সন্ত্রাসের ঘটনা সংঘটিত করছে। প্রশাসনও নিশ্চুপ।
অন্যদিকে বিজেপির অভিযোগ, তিপ্রামথা বুঝে গিয়েছে পাহাড়ে জনজাতিরা তাদেরকে এখন পছন্দ করছে না।পাহাড়ে বিজেপির জনপ্রিয়তা বাড়ছে। এই ভয় থেকেই মথার উগ্র সমর্থকরা বিজেপি অফিস গুলিতে হামলা হুজ্জুতি শুরু করেছে।

