তারা রাজ্য সম্পাদককে প্রশ্ন করেন, ” দাদা আমরা একটা জোয়ার এলেছিলাম।এখন সব শেষ।পরিশ্রম করে লাভ কি?২৮- র নির্বাচনেও একই কায়দায় সন্ত্রাস করে ক্ষমতা ধরে রাখবে বিজেপি”।
ডেস্ক রিপোর্টার ,১৭ নভেম্বর।।
১৪ নভেম্বর বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর মানসিক ভাবে ভেঙে পড়েছে রাজ্যের বাম নেতা – কর্মীরা। আতঙ্ক গ্রাস করছে তাদের। প্রকারন্তে বক্তব্য দিতে গিয়ে একথাই বললেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী।
সোমবার ছিলো ঐতিহাসিক নভেম্বর বিপ্লবের ১০৮ তম বর্ষ পূর্তি। এদিন আগরতলা টাউন হলে এই ঐতিহাসিক নভেম্বর বিপ্লব উদযাপন করে রাজ্য সিপিআইএম। উপস্থিত ছিলেন দলের সমস্ত শীর্ষ নেতৃত্ব। এই অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী প্রসঙ্গ ক্রমে বলেন, ” সম্প্রতি রাজ্যের বাম নেতা – কর্মী – সমর্থকদের মধ্যে একটা নতুন জোয়ার এসেছিল। গোটা রাজ্যে তা পরিলক্ষিত হয়। কিন্তু ১৪ নভেম্বর বিহার নির্বাচনের ফলাফল ঘোষণার পর রাজ্যের জুড়ে চলতে থাকা রাজনৈতিক সন্ত্রাসের ভয়ে ভেঙে পড়ে দলের নেতা – কর্মীরা।”
তারা রাজ্য সম্পাদককে প্রশ্ন করেন, ” দাদা আমরা একটা জোয়ার এলেছিলাম।এখন সব শেষ।পরিশ্রম করে লাভ কি?২৮- র নির্বাচনেও একই কায়দায় সন্ত্রাস করে ক্ষমতা ধরে রাখবে বিজেপি”।
সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর এই বক্তব্য থেকে স্পষ্ট শাসক দলের বিজেপির সন্ত্রাসের ভয়ে সিটিয়ে গিয়েছে বামেরা। যুদ্ধ শুরুর আগেই যদি প্রধান বিরোধী দলের নেতা – কর্মীরা মানসিক ভাবে ভেঙে পড়েন, তাহলে যুদ্ধ জয় কি আদৌ তারা করতে পারবে? বাস্তব অর্থে সন্ত্রাসের ভয়ে যুদ্ধে নামার আগেই প্রতিপক্ষকে ময়দান ছেড়ে দেওয়ার ব্যবস্থা করছে সিপিআইএম।বলছেন, রাজনৈতিক বিশ্লেষকরা।
যদিও সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী তার বক্তব্যে যুবাদের সমাজ তন্ত্রের স্বপ্ন দেখিয়ে বুস্টআপ করার চেষ্টা করেছেন। কিন্তু শাসক দল বিজেপির সন্ত্রাসের বিরুদ্ধে রুদ্ধে দাঁড়াতে না পারলে সমাজতন্ত্রের স্বপ্ন যে স্বপ্নই থেকে যাবে এটা হলফ করেই বলা যায়।

