ডেস্ক রিপোর্টার,২৬ মার্চ।।
         বাংলার পর এবার কেরলমে। আসন্ন বিধানসভা নির্বাচনে কেরলমে বিজেপির প্রার্থীদের হয়ে প্রচার অভিযান শুরু করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। বৃহস্পতিবার কেরলমে স্থানীয় বিজেপি কর্মীদের সঙ্গে বৈঠক সহ প্রার্থীদের হয়ে প্রচার করেন তিনি। এদিন কেরলম বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থীদের হয়ে প্রচারে ঝড় তুলেন মুখ্যমন্ত্রী। কেরলমের কালপেট্টা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী  প্রশান্ত মালাভায়ালের সমর্থনে করেন নির্বাচনী সভা।
       নির্বাচনী সভায় মুখ্যমন্ত্রী কমিউনিস্ট শাসিত ত্রিপুরা ও বিজেপি শাসিত ত্রিপুরার উন্নয়নের নানান দিক তুলে ধরেন। মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি সরকারের জামানায় ত্রিপুরার উন্নয়ন চলছে রকেট গতিতে। মুখ্যমন্ত্রী বলেন, কেরলমের মানুষও কমিউনিস্টদের ক্ষমতা থেকে সরিয়ে বিজেপিকে চাইছে। সামনেই অপেক্ষা করছে বিজেপির নিশ্চিত জয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *