ডেস্ক রিপোর্টার, ৬ এপ্রিল।।
          আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে  মজলিশপুরের ১৬নম্বর মান্দাই-পুলিনপুর আসনের বিজেপি প্রার্থী রাজেশ দেববর্মার সমর্থনে সভা করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। সোমবার চম্পকনগরস্থিত ব্রিগুদাস পাড়া বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় সভা।মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন,  জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সক্রিয় কার্যকলাপ প্রমাণ দিচ্ছে এইবার এডিসিতে বিজেপি একক ভাবে সরকার গঠন করবে। মানুষ চাইছে বিজেপিকে।তিনি দলীয় প্রার্থীকে বিপুল ভোট জয়ী করার আহ্বান‌ জানান‌।এদিনের সভায় বিভিন্ন দল থেকে ১৬ পরিবারের ৭১‌জন‌ ভোটার বিজেপিতে যোগ দিয়েছেন। তাদের হাতে পতাকা তুলে দিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *