ডেস্ক রিপোর্টার,৭ নভেম্বর।।
          বিএমএসের গোষ্ঠী কোন্দলের জের আছড়ে পড়লো জ্বালানিতে। গত কয়েকদিন ধরে বন্ধ ধর্ম নগরের পেট্রোল-ডিজেল ডিপো। এর ফলে রাজ্যজুড়ে দেখা দিয়েছে জ্বালানী তেলের তীব্র সঙ্কট। তেলের জন্য ধর্মনগরে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে আছে লরি। আগামী কিছুদিনের পরিস্থিতি আরো খারাপ হতে পারে।
      বিএমএসের অন্তর্কোন্দলের কারণে সাধারণ মানুষকে কেন ভুগতে হবে। এই দাবিতে সরব যুব কংগ্রেস। কংগ্রেসের যুব সংগঠনের নেতৃত্ব শুক্রবার এই সংক্রান্ত বিষয়ে ডেপুটেশন দিয়েছে পশ্চিম জেলার জেলা শাসকের কাছে। এবং শাসক দলের শ্রমিক সংগঠন বিএমএসের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা।
        সম্প্রতি ধর্মনগরের বিএমএস অফিসে তালা ঝুলিয়ে দিয়েছে খোদ প্রশাসন। আশঙ্কা ছিলো, অফিস সহ তেলের ডিপো দখল করতে মরিয়া হয়ে উঠেছে বিএমএসের কয়েকটি গোষ্ঠী। এই কারণেই ঝামেলা এড়াতে প্রশাসন কঠোর পদক্ষেপ নিয়েছিল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *