“আমাদের এই প্রতিবেদনের মধ্য মনি শাসক বিজেপির শ্রমিক সংগঠন ” ভারতীয় মজদুর সংঘ” অর্থাৎ বিএমএসকে নিয়ে। সম্প্রতি উত্তর জেলা প্রশাসন ধর্মনগরস্থিত বিএমএসের সমস্ত অফিসে তালা ঝুলিয়ে দেয়। প্রশাসনের দাবি, ধর্মনগরের সুষ্ঠ আইন – শৃঙ্খলার প্রশ্নে মজদুর সঙ্ঘের অফিস ঘরে তালা ঝুলানো হয়েছে। নেপথ্যে অবশ্যই আছে গোষ্ঠী কোন্দল। এখনো ধর্মনগর বিএমএস অফিসার তালা খুলে নি প্রশাসন।”

ডেস্ক রিপোর্টার,৮ নভেম্বর
    সম্রাট আলেকজান্ডার ভারতে প্রবেশ করে তাঁর সেনাপতি সেলুকাসকে উদ্দেশ্য করে বলেছিলেন, ” সত্যিই সেলুকাস, কি বিচিত্র এই দেশ”।
    আলেকজান্ডার যদি আজকের দিনে বেঁচে থাকতেন, এবং ত্রিপুরার বিজেপিকে দেখতেন,তাহলে তিনি নিশ্চয়ই বলতেন, ” সত্যিই সেলুকাস কি বিচিত্র এই ভারতীয় জনতা পার্টি”।
  পাঠক বর্গ ,আপনারা একবার ভাবুন, কেন আমরা একথা বলছি?


প্রশাসনের দাবি, ধর্মনগরের সুষ্ঠ আইন – শৃঙ্খলার প্রশ্নে মজদুর সঙ্ঘের অফিস ঘরে তালা ঝুলানো হয়েছে।

আমাদের এই প্রতিবেদনের মধ্য মনি শাসক বিজেপির শ্রমিক সংগঠন ” ভারতীয় মজদুর সংঘ” অর্থাৎ বিএমএসকে নিয়ে। সম্প্রতি উত্তর জেলা প্রশাসন ধর্মনগরস্থিত বিএমএসের সমস্ত অফিসে তালা ঝুলিয়ে দেয়। প্রশাসনের দাবি, ধর্মনগরের সুষ্ঠ আইন – শৃঙ্খলার প্রশ্নে মজদুর সঙ্ঘের অফিস ঘরে তালা ঝুলানো হয়েছে। নেপথ্যে অবশ্যই আছে গোষ্ঠী কোন্দল। এখনো ধর্মনগর বিএমএস অফিসার তালা খুলে নি প্রশাসন।প্রশ্ন হচ্ছে ধর্মনগরের এই প্রশাসন কার? বিজেপি সরকারের। এই সরকারের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সর্বোপরি বিজেপি পরিচালিত মানিক সাহার প্রশাসন তালা ঝুলিয়েছে ধর্মনগরস্থিত বিএমএস অফিসে।

তারা নিজের সরকারের প্রশাসনের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে।

বিএমএসের ধর্মনগরস্থিত অফিসে তালা ঝুলানোর প্রতিবাদে সরব হয়েছে  বিএমএসের প্রদেশ কমিটি। তারা নিজের সরকারের প্রশাসনের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে। শহরের করেছে বিক্ষোভ মিছিল। প্রশাসনের এই কার্যকলাপ নিয়ে পালটা হুংকার দিয়েছেন প্রদেশ নেত্রী।শুধু তাই নয়, বিএমএসের এই রাজ্য নেত্রীর দাবি, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের সংগঠনের ধর্মনগরের অফিসের তালা খুলে না দিলে যাবেন বৃহত্তর আন্দোলনে।


আলেকজেন্ডার যদি এখন বেঁচে থাকতেন,  তাহলে তিনি নিশ্চয়ই বলতেন, ” সত্যিই সেলুকাস কি বিচিত্র এই ভারতীয় জনতা পার্টি”।

বিএমএস নেত্রী নিজের অবস্থান থেকে কথা বলছেন। ঠিক, কিন্তু জিহাদ করছেন কার বিরুদ্ধে? নিজের দলের সরকার ও প্রশাসনের বিরুদ্ধে। এটা অবশ্যই হাস্যকর! আবার ভারতীয় জনতা পার্টির চূড়ান্ত ব্যর্থতা। ভারতীয় জনতা পার্টির শাখা সংগঠন নিজেরাই নিজেদের সরকার ও প্রশাসনের বিরুদ্ধে আঙুল তুলছেন। ছিঃ ছিঃ। বিরোধীদের প্রয়োজন নেই, স্ব দলীয়রাই এখন বিরোধী।
     তাই আমরা বলছি, আলেকজেন্ডার যদি এখন বেঁচে থাকতেন,  তাহলে তিনি নিশ্চয়ই বলতেন, ” সত্যিই সেলুকাস কি বিচিত্র এই ভারতীয় জনতা পার্টি”। পরিশেষে বলতে হয়, শাসক দল বিজেপি বিএমএসকে নিজেদের সংগঠন বলতে নারাজ। অথচ বিএমএস চিৎকার করে বলে তারা বিজেপির সংগঠন।




        


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *