ডেস্ক রিপোর্টার, ৬ মার্চ।।
আগামী ১৩ মার্চ শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। চলবে আগামী ২৫ মার্চ পর্যন্ত। অধিবেশন চলবে মোট ৯দিন।রাজ্যপালের ভাষণ দিয়ে সূচনা হবে অধিবেশনের।শুক্রবার রাজ্য বিধানসভার কনফারেন্স হলে বিজনেস অ্যাডভাইজরি কমিটি (বি.এ.সি)-র গুরুত্বপূর্ণ বৈঠকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
এদিন বিএসির অধিবেশনে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত রাজ্যের মন্ত্রী রতন লাল নাথ একথা জানিয়েছেন।এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরী, কংগ্রেস পরিষদীয় দলের নেতা বীরজিত সিংহ, বিধানসভার মুখ্য সচেতক কল্যানী রায়, মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা।
খবর অনুযায়ী, বাজেট অধিবেশনে বেশ কয়েকটি বিল উত্থাপিত হতে পারে। তবে কি কি বিল উত্থাপিত হবে তা এখনো নিশ্চিত করে নি বিজনেস অ্যাডভাইজরি কমিটি।

