ডেস্ক রিপোর্টার,১৩ আগস্ট।।
         ফটিকরায়ের গঙ্গানগর পাষাণটিলা এলাকায় ঘটে গেল এক চাঞ্চল্যকর সড়ক দুর্ঘটনা। কৃষিমন্ত্রী রতন নাথের কনভয়ে থাকা কৃষি দপ্তরের চিফ ইঞ্জিনিয়ারের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মূল সড়কে পাল্টি খায়। তাতে কৃষি দপ্তরের এক ইঞ্জিনিয়ার সহ দুই জন আহত হয়েছেন। ঘটনা বুধবার সকাল ১০টা নাগাদ। কৃষি মন্ত্রী রতন লাল নাথ কৈলাসহরে উদ্দেশ্যে যাওয়ার সময়েই ঘটে এই বিপত্তি।
প্রত্যক্ষদর্শীদের মতে, কনভয়ের গাড়িগুলো দ্রুত গতিতে চলছিল, ঠিক তখনই হঠাৎ একটি গরু রাস্তায় চলে আসায় এগ্রি ইঞ্জিনিয়ারের গাড়িটি গতি নিয়ন্ত্রণ করতে না পেরে রাস্তায় উল্টে যায়।
গাড়িতে থাকা এগ্রিকালচার ইঞ্জিনিয়ার সহ আরও দুই জন কর্মচারী আহত হয়েছেন। স্থানীয়রা দ্রুত ছুটে এসে তাঁদের উদ্ধার করেন এবং হাসপাতালে
নিয়ে যান। বর্তমানে তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কনভয়ের অন্য গাড়িগুলো নিরাপদেই ধীরে ধীরে এগিয়ে যায় গন্তব্যের দিকে।এ বিষয়ে এখনো সরকারি ভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।তবে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *