ডেস্ক রিপোর্টার, ১১ ফেব্রুয়ারি।।
       রাজ্যের প্রথম সারির দৈনিক প্রতিবাদী কলম ও উদয়পুর প্রেস ক্লাবের সম্পাদক জসিম উদ্দিনের মধ্যে চলতে থাকা ঝামেলা নিয়ে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। মুখ্যমন্ত্রী বলেন, যিনি অভিযোগ করেছেন তিনিও সাংবাদিক। এবং যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তারাও সাংবাদিক। এখন উচিত সাংবাদিকদের বসে এই ঝামেলা মিটমাট করা। তবে আইন চলবে আইনের মতো করেই। 
       বুধবার আগরতলায় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে একথা বলেছেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, মঙ্গলবার উদয়পুর আদালত চত্বরে সম্পাদক অনল রায় চৌধুরী ও তার আইনজীবীর উপর সাংবাদিক জসীম উদ্দিন হামলা করেছে বলে তিনি অভিযোগ করেছেন। এই ঘটনা জানিয়ে আগরতলার পশ্চিম থানায় মামলা দায়ের করেছেন সম্পাদক অনল রায় চৌধুরী। অন্যদিকে অনল রায় চৌধুরী উদয়পুরে গিয়ে স্থানীয় সাংবাদিক জসিম উদ্দিনকে মারধর করেছেন বলে অভিযোগ। এই বিষয়ে জসিম আরকে পুর থানায় মামলা দায়ের করেছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *