কৈলাসহর ডেস্ক, ১৯ নভেম্বর।।
কৈলাসহর পাইতুরবাজার এলাকায় সরকারি বিল্ডিং-র নির্মাণ কাজ করার সময় দুই নির্মাণ শ্রমিকের মোবাইল চুরি করে নিয়ে যায় চোর চক্রের পান্ডারা।
প্রতিদিনের মতো বুধবার সকালে নির্মাণ শ্রমিক রাখু দাস এবং তার সহকর্মী সাগর দাস পাইতুরবাজারে আসে সরকারি বিল্ডিং-র নির্মাণস্থলে কাজের উদ্দেশ্যে। তাদের বাড়ি ছনতৈল এলাকায়।উভয়েই মোবাইল দুটি রেখে কাজ শুরু করে। কিছুক্ষণ পর তারা দেখতে পায় কে বা কারা তাদের রেখে যাওয়া মোবাইল দুইটি নিয়ে যায়। অনেক দৌড়ঝাঁপ করেও দুই শ্রমিক তাদের চুরি যাওয়া মোবাইল পায় নি। শেষ পর্যন্ত হতাশ হয়ে মোবাইল ফিরে পাওয়ার জন্য তারা দুইজনেই দ্বারস্থ হয় কৈলাসহর থানায় । দায়ের করেন মামলা।
বিগত কিছুদিন ধরেই কৈলাসহর থানা এলাকায় বাড়ছে বিভিন্ন ধরনের অপরাধ। কিন্তু কোনো এক রহস্যজনক কারণে পুলিশ অপরাধীদের শায়েস্তা করতে ব্যর্থ। এবার দুই নির্মাণ শ্রমিকের চুরি যাওয়া মোবাইল সেট পুলিশ উদ্ধার করতে পারবে কিনা, তা সময়েই বলা যাবে।

