ডেস্ক রিপোর্টার,১৫ নভেম্বর।।
        সোনামুড়ার শ্রীমন্তপুর থেকে উদ্ধার  আগ্নেয়াস্ত্র, ১টি ম্যাগাজিন, ৪ রাউন্ড তাজা বুলেট ও ২০০টি ইয়াবা ট্যাবলেট। গ্রেফতার করা হয়েছে মাদক ও অস্ত্রের চোরা চালানকারী বাবুল মিয়া ও তার স্ত্রী মোরশেদা বেগমকে।
     প্রাপ্ত খবরের ভিত্তিতে শুক্রবার রাতে বিএসএফ ও পুলিশ সোনামুড়ার শ্রীমন্তপুর পঞ্চায়েতের ভুগজুর গ্রামে অভিযান চালায় বাসিন্দা বাবুল মিয়ার বাড়িতে। যৌথ বাহিনীর আঁচ পেয়ে মাদক ও
অস্ত্রের চোরা চালানকারী বাবুল পালিয়ে যাওয়ার চেষ্টা করে । এক সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে ধস্তাধস্তি করে বাবুল। এবং শেষ পর্যন্ত তাকে গ্রেফতার করে। পুলিশ তার ঘরে অভিযান চালিয়ে পিস্তল, তাজা বুলেট সহ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ গ্রেফতার করে বাবুল মিয়ার স্ত্রী মোরশেদা বেগমকে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পড়ে সংশ্লিষ্ট অঞ্চলের জনমনে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *