ডেস্ক রিপোর্টার, ১৬ ডিসেম্বর।।
           নৃশংসতা! খাদ্য সামগ্রী সরবরাহ করতে দেরি হওয়াতে ধর্মনগরে এক ডেলিভারি বয়কে প্রচন্ড ভাবে মারধর করেছিল কয়েকজন যুবতী ও মহিলা। এই ঘটনার পর অপমান বোধ করেছিল আক্রান্ত ডেলিভারি বয় প্রসেনজিৎ সরকার। ঘটনা শেষ শনিবারে। তাকে মারধরের পর, সেই ভিডিও অভিযুক্তরা ভাইরাল করে দিয়েছিল সোস্যাল মিডিয়াতে।এই ঘটনার পর অপমান ও ঘৃণায় আত্মহত্যা করেছে প্রসেনজিৎ। ডেলিভারি বয় প্রসেনজিৎ সরকারের মৃত্যুর পরও তার আত্মহত্যার প্ররোচনায় দায়ে অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ এখনো কোনো ব্যবস্থা নেয় নি। এর প্রতিবাদে প্রসেনজিৎ সরকারের মৃত্যুর সুষ্ঠ তদন্তের দাবি চেয়ে আগরতলায় মোমবাতি মিছিল করে অনলাইন হোম ডেলিভারি কর্মী অ্যাসোসিয়েশন । মঙ্গলবার সন্ধ্যায় শহরের বিভিন্ন পথ অতিক্রম করে তাদের মিছিল পৌঁছায় পুলিশ সদর দফতরের সামনে। সেখানে তারা রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধ্যানকরের কাছে একটি স্মারক লিপি তুলে দেয়।
অনলাইন হোম ডেলিভারি কর্মী অ্যাসোসিয়েশনের নেতা রূপক সাহা জানিয়েছেন, প্রসেনজিৎ সরকারের মৃত্যুর জন্য দায়ী অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে।অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।
           রূপক সাহার বক্তব্য, মৃত প্রসেনজিৎ
সরকারের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে সরকারের। তাছাড়া গোটা রাজ্যের হোম ডেলিভারি কর্মীদের নিরাপত্তাও সুনিশ্চিত করতে হবে।
        এটা বাস্তব, রাজ্যে হোম ডেলিভারি কর্মীদের সঙ্গে এর আগে কখনো এমন নৃশংস  ঘটনা ঘটেনি। প্রসেনজিৎ সরকারের মৃত্যু খুবই দুঃখ জনক। তাঁর মৃত্যুর জন্য দায়ী লোকজনের শাস্তি দাবী করছে রাজ্যের সুশীল সমাজ ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *