তেলিয়ামুড়া ডেস্ক, ২৬ মার্চ।।
      অন্যান্য বছরের ন্যায় এবছরও ধর্মীয় উৎসাহ ও আড়ম্বরের মধ্য দিয়ে তেলিয়ামুড়ার জয়নগরস্থিত অন্নপূর্ণা ঘাটে পালিত হলো পবিত্র অষ্টমী স্নান। ভোর থেকেই বিভিন্ন এলাকা থেকে ভক্তদের সমাগম লক্ষ্য করা যায়। ধর্মপ্রাণ হিন্দুদের বিশ্বাস, এই পুণ্য তিথিতে অষ্টমী স্নান করলে মনস্কামনা পূর্ণ হয় এবং জীবনের নানা বাধা-বিপত্তি দূর হয়।এই উপলক্ষে বহু মানুষ পবিত্র জলে স্নান করে দেবতার আরাধনা করেন। পাশাপাশি, একাংশ ভক্ত তাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে তিলজল দান করে শ্রদ্ধা নিবেদন করেন। পুরো এলাকাজুড়ে ছিল এক ধর্মীয় ও পবিত্র পরিবেশ।
অন্নপূর্ণা পূজা আয়োজক কমিটির এক সদস্য জানান, এই অষ্টমী স্নানের প্রথা প্রায় শতাধিক বছর ধরে চলে আসছে এবং প্রতি বছরই এর গুরুত্ব ও অংশগ্রহণ বাড়ছে। তিনি আরও জানান, এই বিশেষ দিনকে কেন্দ্র করে জয়নগর কবি নজরুল বিদ্যাভবন দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে একদিনের এক মহা মিলনমেলার আয়োজন করা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে সকল ধর্মপ্রাণ মানুষ ও এলাকাবাসীকে এই মিলনমেলায় অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।সার্বিকভাবে, অষ্টমী স্নানকে কেন্দ্র করে তেলিয়ামুড়ায় এক উৎসবমুখর ও আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়েছে।








Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *