শেষ পর্যন্ত নিজেদের খাকি উর্দির ইজ্জত বাঁচাতে সিপাহীজলা জেলার তথাকথিত নেট – ওয়ার্ক সমৃদ্ধ পুলিশ গ্রেফতার করেছে রণবীর সরকার ওরফে মন নামে এক যুবককে। তার সঙ্গে আরও একজন। জানিয়েছেন সিপাহীজলার পুলিশ সুপার বিজয় দেববর্মা।

ডেস্ক রিপোর্টার,২৭ মার্চ।।
           নামে নামে নাকি যমে টানে! বাংলার এই প্রবাদ যথার্থ হলো বিশালগড় গুলি কাণ্ডের ঘটনায়। হাস্যকর হয়ে উঠলো পুলিশি তদন্ত।ঠিকাদারের বাড়িতে গুলি কাণ্ডের মূল অভিযুক্ত রনবীর দেবনাথকে গ্রেফতার করতে না পেরে রণবীর সরকার নামে এক যুবককে গ্রেফতার করে নিজেদের বীরত্ব প্রদর্শন করেছে বিশালগড় থানার পুলিশ। সর্বোপরি সিপাহীজলার পুলিশ সুপার বিজয় দেববর্মা।
              ঠিকাদারের বাড়িতে বুলেট হামলার মূল অভিযুক্ত বিশালগড়ে সমাজদ্রোহী রণবীর দেবনাথ। সে ঘটনার পর থেকেই পলাতক। কিন্তু রাজ্য পুলিশের সাইবার নিরাপত্তাকে বেআব্রু করে হামেশাই আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবং দিচ্ছে ক্রমাগত হুমকি । কিন্তু তদন্তকারী রণবীর দেবনাথের টিকিট নাগাল পায় নি আজ পর্যন্ত।


শেষ পর্যন্ত নিজেদের খাকি উর্দির ইজ্জত বাঁচাতে সিপাহীজলা জেলার তথাকথিত নেট – ওয়ার্ক সমৃদ্ধ পুলিশ গ্রেফতার করেছে রণবীর সরকার ওরফে মন নামে এক যুবককে। তার সঙ্গে আরও একজন। জানিয়েছেন সিপাহীজলার পুলিশ সুপার বিজয় দেববর্মা।
    এসপি বিজয় দেববর্মা স্বীকার করেছেন, এফআইআর কপিতে নাম থাকা সমাজদ্রোহীদের পুলিশ এখনও গ্রেফতার করতে পারে নি। চলছে তদন্ত। শীঘ্রই তাদের গ্রেফতার করা হবে।

ঠিকাদারের বাড়িতে হামলার অভিযোগে ধৃত অপর যুবক।

রণবীর দেবনাথের পরিবর্তে গ্রেফতার হওয়া রণবীর সরকার গুলি কাণ্ডের সঙ্গে জড়িত নেই। বলছেন স্থানীয়রা। রণবীর সরকার এক সময় অপরাধ চক্রের সঙ্গে জড়িত ছিলো। তার বিরুদ্ধে মামলাও রয়েছে। কিন্তু এখন অপরাধ জগৎ থেকে শত যোজন দূরে। ঠিকাদারের বাড়িতে গুলির ঘটনায় জড়িতরা সবাই অবস্থান করছে নিরাপদ ডেরায়। কিন্তু রণবীর সরকার ছিলো তার নিজ বাড়িতেই। তাই প্রশ্ন উঠছে বিশালগড় থানার পুলিশের ভূমিকা নিয়ে। বাস্তব অর্থে মূল অভিযুক্ত রনবীর দেবনাথকে পর্দার আড়াল করতেই নোংরা খেলায় মত্ত হয়ে উঠেছে তদন্তকারী পুলিশ। তাই তারা নিজেদের উর্দির ইজ্জত বাঁচাতে গ্রেফতার করেছে রণবীর সরকারকে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *