তেলিয়ামুড়া প্রতিনিধি, ১৮ নভেম্বর।।
       এবার তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালকে করিডোর করেছে মাদক কারবারীরা।হাসপাতালের পেছনের দিকে নির্জনতার সুযোগে গাঁজা পাচার করতে আসে দুই যুবতী সহ চারজন যুবক। তারা সঙ্গে নিয়ে আসে একটি ইকো গাড়ি ও একটি বাইক। যুবক – যুবতীদের দেখে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের সিকিউরিটি গার্ডদের সন্দেহ হয়। তখন তারা যুবক – যুবতীদের পেছনে ধাওয়া করে। ভয়ে মাদক পাচারকারীরা গাঁজা ভর্তি দুইটি ব্যাগ হাসপাতাল চত্বরে ফেলে গাড়ি ও বাইক নিয়ে পালিয়ে যায়। পরে তাদের একজন ফেলে যাওয়া গাঁজার ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়ার সময় হাসপাতাল চৌমুহনীর লোকজনের হাতে ধরা পড়ে যায়। কিন্তু পুলিশ আসার খবর পেয়ে সেও মুহূর্তেই পালিয়ে যায়। তেলিয়ামুড়া থানার পুলিশ অকুস্থলে এসে গাঁজার ব্যাগ উদ্ধার করে।ব্যাগ দুইটিতে তল্লাশি চালিয়ে ১৬ প্যাকেট গাঁজার হদিশ পায় পুলিশ। সোমবার সন্ধ্যার এই ঘটনা প্রমাণ করে মাদক কারবারীরা এখন নিরাপদ করিডোর হিসাবে হাসপাতালকে ব্যবহার করতে শুরু করেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *