মুখ্যমন্ত্রীর বক্তব্য, চলতি বছরের কেন্দ্রীয় বাজেটেও বিকশিত ভারতের লক্ষ্য প্রতিফলিত হয়েছে। মানুষের জীবন মান উন্নয়ন এবং দেশের অর্থনৈতিক প্রগতির দিশাতেই এই বাজেট তৈরি করা হয়েছে।
ডেস্ক রিপোর্টার, ৭ ফেব্রুয়ারি।।
“ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার প্রত্যেক সদস্যকে একজন অ্যাম্বাসেডর হয়ে কাজ করতে হবে। তারাই আজকের যুব সমাজের প্রাণ শক্তি।”- বক্তা রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। শনিবার আগরতলার শ্যামা প্রসাদ মুখার্জী টাউন হলে একথা বলেন তিনি।
এদিন প্রদেশ যুব মোর্চার উদ্যোগে টাউন হলে অনুষ্ঠিত হয়ে বাজেট সম্পর্কিত যুব সন্মেলন। এই সন্মেলনে প্রধান বক্তা ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সঙ্গে ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য, প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা এবং প্রদেশ যুব মোর্চার সভাপতি তথা বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব।
প্রদীপ প্রজ্বলন করে বাজেট যুব সন্মেলনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে, যুব মোর্চার ভুয়সী প্রশংসা করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারতের স্বপ্ন পূরণে দেশের যুব শক্তি গুরুত্বপুর্ন ভূমিকা পালন করছে। প্রধানমন্ত্রীর স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে যুবশক্তিকে অনেক বড় দায়িত্ব নিতে হবে। তার জন্য যুব মোর্চার প্রত্যেক সদস্যকে একজন অ্যাম্বাসেডর হয়ে কাজ করতে হবে।
মুখ্যমন্ত্রীর বক্তব্য, চলতি বছরের কেন্দ্রীয় বাজেটেও বিকশিত ভারতের লক্ষ্য প্রতিফলিত হয়েছে। মানুষের জীবন মান উন্নয়ন এবং দেশের অর্থনৈতিক প্রগতির দিশাতেই এই বাজেট তৈরি করা হয়েছে।
বাজেট নিয়ে গুরুত্ব পূর্ণ বক্তব্য রাখেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা সহ প্রদেশ যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব।

