ডেস্ক রিপোর্টার,১১ ফেব্রুয়ারি।।
ফের আন্দোলনে নামার হুমকি আত্মসমর্পনকারী জঙ্গিরা। প্রাক্তন জঙ্গিদের সংগঠন ত্রিপুরা গরিলা রিটার্নস ডিমান্ড কমিটি আগামী ২০ ফেব্রুয়ারি আসাম – আগরতলার জাতীয় সড়ক অবরোধ করার ঘোষণা দিয়েছে। বুধবার আগরতলার প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে ত্রিপুরা গরিলা রিটার্নস ডিমান্ড কমিটির নেতৃত্বের বক্তব্য, সরকার প্রতিশ্রুতি দিয়েও তাদের দাবি পূরণ করছে না। দাবি পূরণ না হওয়াতেই তারা পুনরায় বড়মুড়াতে আন্দোলনে বসতে বাধ্য হচ্ছে।
প্রাক্তন বৈরীদের বক্তব্য, তাদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। সরকার শুনছে না তাদের কথা। তাদেরকে মানুষ বলে মনে করছে না মন্ত্রী – আমলারা।

