ডেস্ক রিপোর্টার, আগরতলা।।
                 চৈত্র সেল, চৈত্র সেল…।  আসন্ন চৈত্র সেলকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবসে  ধামাকাদার অফার নিয়ে এসেছে শহরের মসজিদ রোডের বনেদি ব্যবসায়ী প্রতিষ্ঠান গৌরীশঙ্কর বস্ত্রালয়। এবছরে গৌরীশঙ্কর বস্ত্রালয়ের নতুন আফারের নাম “চৈত্র চমক”। আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন গৌরীশঙ্কর বস্ত্রালয়ের মার্কেটিং এডভইজার দীপক লাল।
      দীপক লালের কথায়, এবারের চৈত্র চমক অফারে থাকছে, কুর্তি মেলা। মাত্র ১২৫টাকা থেকে শুরু হয়েছে কুর্তির দাম। নানান শাড়িতে থাকছে অফার।জামদানী পাওয়া যাবে মাত্র ১৮৯টাকায় । হ্যান্ডলুম শাড়ি ২৯৯ টাকায়। বেনারসিতে থাকছে ৩০ শতাংশ ছাড়। আন্তর্জাতিক নারী দিবসে অর্থাৎ ৮ মার্চ থেকে শুরু হয়েছে গৌরীশংকরের “চৈত্র চমক” অফারটি। চলবে বাংলা বছরের শেষ দিন পর্যন্ত।
      গৌরীশংকর বস্ত্রালয়ে মার্কেটিং অ্যাডভাইজার দীপক লাল তার বক্তব্যে প্রতিষ্ঠানের সাফল্যের কথাও তুলে ধরেছেন। তিনি বলেন, এতদিন তারা যৌথ ভাবে ব্যাঙ্গালুরু ও সুরাটে ছিল কাপড়ের মিল। এখন তাদের নতুন সংযোজন বেনারস।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *