ডেস্ক রিপোর্টার,১৭ নভেম্বর:
ফের বড়সড় জালিয়াতি প্রকাশ্যে এলো শহরের নিউ ক্যাপিটাল কমপ্লেক্স গ্রামীণ ব্যাংক শাখায়। এই ব্যাঙ্ক থেকে জাল নথি পত্র দিয়ে ২ কোটি ৫০ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। এই ঘটনা প্রকাশ্যে আসতেই এনসিসি থানায় মামলা দায়ের করেন গ্রামীণ ব্যাংক আঞ্চলিক ম্যানাজার সুজিত রায়। মামলার নম্বর ৭০/২০২৫। জানিয়েছেন, এনসিসি থানার ওসি প্রাজিত মালাকার।
গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ মোট ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। প্রতারকরা জাল নথি দিয়ে হাতিয়ে নিয়েছে মোটা অঙ্কের টাকা। কিন্তু প্রশ্ন হচ্ছে, লোন দেওয়ার সময় ব্যাঙ্ক কর্মীরা বারবার করে খতিয়ে দেখে থাকেন বেনিফিশিয়ারির নথি পত্র। তাহলে লোন দেওয়ার সময় প্রতারক চক্রের প্রতারণা কিভাবে ব্যাংক কর্মীদের চোখ এড়িয়ে গেলো? নাকি সর্ষের মধ্যেই ভূত? চাগার দিচ্ছে এই প্রশ্নও।

