এই উদ্যোগটি ত্রিপুরায় ভবিষ্যৎ-প্রস্তুত দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যেখানে উদীয়মান প্রযুক্তি ও শিল্পের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উন্নত কর্মভূমিকার উপর গুরুত্ব দেওয়া হয়েছে।
আগরতলা, ১০ ফেব্রুয়ারি।। ত্রিপুরা সরকার-র স্কিল ডেভেলপমেন্ট অধিদপ্তর সোমবার আগরতলার এনআইটি-তে আইএইচএফসি এবং আইআইটি দিল্লির টেকনোলজি ইনোভেশন হাব (TIH)-এর সহযোগিতায় পিএমকেভিওয়াই ৪.০-র আওতায় আইআইটি দিল্লি নেতৃত্বাধীন অ্যাডভান্সড আইটি ও উদীয়মান প্রযুক্তি স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন করে। এই উদ্যোগটি ত্রিপুরায় ভবিষ্যৎ-প্রস্তুত দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যেখানে উদীয়মান প্রযুক্তি ও শিল্পের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উন্নত কর্মভূমিকার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। প্রোগ্রামের একটি প্রধান আকর্ষণ ছিল বিশ্বখ্যাত প্রযুক্তি সংস্থা আইবিএম ও এইচসিএল-এর সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর, যার উদ্দেশ্য শিল্পভিত্তিক প্রশিক্ষণ, লাইভ প্রজেক্ট, ইন্টার্নশিপ এবং ত্রিপুরার শিক্ষার্থীদের জন্য উন্নত প্লেসমেন্টের সুযোগ আরও জোরদার করা।
আইআইটি-র শিক্ষকবৃন্দ ও শিল্প বিশেষজ্ঞদের দ্বারা সরাসরি শ্রেণিকক্ষ ও ল্যাবভিত্তিক শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
পিএমকেভিওয়াই ৪.০-এর অধীনে, আইআইটি দিল্লি কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence), মেশিন লার্নিং, ব্লকচেইন, 5G এবং আইওটি (IoT)-এর মতো ক্ষেত্রে বিশেষায়িত প্রশিক্ষণ প্রদান করবে, যেখানে আইআইটি-র শিক্ষকবৃন্দ ও শিল্প বিশেষজ্ঞদের দ্বারা সরাসরি শ্রেণিকক্ষ ও ল্যাবভিত্তিক শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। প্রথম পর্যায়ে, NIT, Agartala, NEILIT আগরতলা, MSME Tool room, Agartala এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় ৩০০ জন ইঞ্জিনিয়ারিং স্নাতককে প্রশিক্ষণ দেওয়া হবে।
এই কর্মসূচির উদ্বোধন করেন আইআইটি দিল্লির ডিরেক্টর অধ্যাপক রঙ্গন বন্দ্যোপাধ্যায়।
এই কর্মসূচির উদ্বোধন করেন আইআইটি দিল্লির ডিরেক্টর অধ্যাপক রঙ্গন বন্দ্যোপাধ্যায়, যিনি ত্রিপুরা সরকারের বিভিন্ন প্রচেষ্টার প্রশংসা করেন এবং আশাবাদ ব্যক্ত করেন যে এ ধরনের কর্মসূচির মাধ্যমে ত্রিপুরার শিক্ষার্থীরা ভবিষ্যৎ-প্রস্তুত ও কর্মসংস্থান-প্রস্তুত হয়ে উঠবে। ত্রিপুরা সরকারের সচিব কিরণ গিত্যে উল্লেখ করেন যে এই উদ্যোগটি শিক্ষা ও শিল্পের মধ্যকার ব্যবধান দূর করা এবং জাতীয় ও আন্তর্জাতিক বাজারের জন্য কর্মসংস্থান-প্রস্তুত যুবসমাজ গড়ে তোলার ক্ষেত্রে রাজ্য সরকারের প্রতিশ্রুতির প্রতিফলন।
এই কর্মসূচি “ স্কিল ত্রিপুরা, স্কিলড ইন্ডিয়া”-র দৃষ্টিভঙ্গিকে আরও শক্তিশালী করে, উত্তর-পূর্ব ভারতে উন্নত প্রযুক্তি প্রতিভার একটি উদীয়মান কেন্দ্র হিসেবে ত্রিপুরাকে প্রতিষ্ঠিত করছে।