ডেস্ক রিপোর্টার, ৫ জুলাই।।
ছয় বছরের নাবালিকার সাথে শ্লীলতাহানির ঘটনায় একত্রিশ বছরের এক যুবকের কুড়ি বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিলো ঊনকোটি জেলা আদালত। নাম সমর শব্দকর বাড়ি ফটিকরায় থানার অন্তর্গত রাধানগর গ্রামে। শনিবার ঊনকোটি জেলা আদালতের বিচারক অমরেন্দ্র কুমার সিং এই রায় ঘোষণা করেন।
ঘটনা ২০২২ সালের ৯ এপ্রিল।ঘটনাস্থল পেচারতল থানার অন্তর্গত নালকাটা গ্রামে। ছয় বছরের নাবালিকা তার দাদু ও দিদির সঙ্গে পাশের এক বাড়িতে গিয়েছিল বাসন্তী পূজার নিমন্ত্রণে। এই বাড়ীতেই ছিলো ব্যান্ডপার্টির টিম। তাদের থাকার জন্য বাড়ির মালিক আলাদা ঘর দিয়েছিলো। রাতে হঠাৎ করে ব্যান্ডপার্টির টিমের সদস্য সমর শব্দকর নাবালিকাকে ফুঁসলিয়ে নিয়ে যায় ঘরের মধ্যে। ঘরের নির্জনতার সূযোগ নিয়ে সমর শব্দকর নাবালিকার শরীরের আপত্তিকর জায়গাতে হাত দেয়।এবং তার রক্তক্ষরণ শুরু হয়।এই ঘটনা দেখে ফেলে নাবালিকার দিদি। মেয়েটি চিৎকার শুরু করলে বাড়ির লোকজন ছুটে আসে। উপস্থিত লোকজন মেয়েটিকে নিয়ে যায় হাসপাতালে। পরিস্হিতি বেগতিক দেখে পুজোর বাড়ি থেকে পালিয়ে যায় সমর শব্দকর। পরের দিন নাবালিকার পরিবারের লোকজন পেঁচারথল থানায় মামলা দায়েরে করেন। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ সমর শব্দকরকে গ্রেফতার করে।
মামলার তদন্তকারী অফিসার বিভাস চন্দ্র নাথ তদন্ত শেষ করে আদালতে জমা করেন মামলার চার্জশিট। আদালত এই মামলায় মোট চৌদ্দ জনের সাক্ষ্য বাক্য গ্রহন করে। দীর্ঘ তিন বছর আদালতে এই মামলার শুনানির পর শুক্রবার বিচারক সমর শব্দকরের শাস্তির দিন ঘোষনা করে। এদিন তাকে আদালতে আনার। পর সে পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে যায়। শেষ পর্যন্ত গভীর রাতে পুলিশ সমর শব্দকরকে তার বাড়ি থেকে গ্রেফতার করে।অবশেষে শনিবার সমর শব্দকরকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তার কুড়ি বছরে কারাদণ্ডের শাস্তি ঘোষণা করেন। অনাদায়ে আরো তিন মাস জেল ও ১৫ হাজার টাকা জরিমানা করেন। এই সংক্রান্ত তথ্য নিশ্চিত করেছেন সরকারী আইনজীবী সন্দীপ দেবরায়।

