ডেস্ক রিপোর্টার, ২১ ফেব্রুয়ারি।।
        বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে ম্যানেজমেন্টের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলো ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মচারী সংগঠন জয়েন ডেভেলপমেন্ট ফোরাম অফ ত্রিপুরা। এই সংগঠনের ছাতার তলে রয়েছে গ্রামীণ ব্যাংকের চারটি সংগঠন। শনিবার আগরতলার রাধানগর গ্রামীণ ব্যাংকের কর্মীরা তাদের বিভিন্ন দাবি দাওয়াকে সামনে রেখে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে। মূলত দশ দফা দাবির ভিত্তিতেই তাদের এই আন্দোলন। আন্দোলনস্থলে উপস্থিত  নেতৃত্ব জানিয়েছেন, ” গ্রামীণ ব্যাংকের ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ তাদের বদলি সংক্রান্ত বিষয়ে নাবার্ড’র আইন অমান্য করছে। প্রতিবাদ করলেই হুমকির মুখে পড়তে হচ্ছে কর্মীদের। নেই সুষ্ঠ বদলি নীতি। এর ফলে ব্যাংকের মহিলা কর্মীদের সমস্যায় পড়তে হচ্ছে। কেন্দ্রীয় নিয়ম অনুযায়ী ব্যাংকে কর্মরত ডিআরডব্লুও কর্মীদের মজুরি দেওয়া হচ্ছে না। আগামী ২৭ ফেব্রুয়ারির মধ্যে কর্মীদের দাবি দাওয়াকে মান্যতা না দেওয়া হলে ১৬ মার্চ ফের তারা ধর্মঘটে বসতে বাধ্য হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *