কৈলাসহর ডেস্ক, ১৭ অগাষ্ট।।
             কৈলাশহর টিলা বাজারের জামে মসজিদে শুকরের মাংস ফেলে যাওয়ার ঘটনা করে বিরাজ করছে উত্তেজনা।ঘটনাস্থলে পুলিশ ও নিরাপত্তা বাহিনী। পরিস্থিতির উপর নজর রাখছে গোটা প্রশাসন। রাজনৈতিক নেতারাও ছুটে গিয়েছেন মসজিদে।
        বিজেপি নেতা মফস্বর আলী জানিয়েছেন, রবিবার সন্ধ্যায় কে বা কারা জামে মসজিদের মধ্যে শুকরের মাংস রেখে যায় দুষ্কৃতীরা। এই ঘটনা কেন্দ্র করে দুই সম্প্রদায়ের মধ্যে যেন কোনো উত্তেজনা তৈরী না হয়, তার দিকে নজর রাখতে তিনি পুলিশকে আহ্বান জানিয়েছেন। এবং দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেছেন।
এই ঘটনা নিয়ে ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেন কংগ্রেস নেতা বদরুজ্জামান। তিনি বলেন একশ বছরের পুরানো এই মসজিদ। দুই সম্প্রদায়ের মধ্যে ঝামেলা পাকানোর জন্যই দুষ্কৃতীরা এই কাজ করেছে।
      খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে জেলা পুলিশের পদস্থ কর্তারা। মসজিদে ফেলে যাওয়া শুকরের মাংস পুলিশ উদ্ধার করে নিয়ে যায়। পরিস্থিতি বেশ থমথমে। তবে সতর্ক কৈলাসহরের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *