ডেস্ক রিপোর্টার, ৬ আগস্ট।।
চাকমাঘাটে ট্রাক চালক মিহির লাল দেবনাথের মৃত্যুর ঘটনায় কঠোর মনোভাব দেখিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ঘটনার সঠিত তদন্তের জন্য তিন সদস্যের তদন্তকারী দল গঠন করেছে প্রশাসন। মুখ্যমন্ত্রীর নির্দেশে চাকরী থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে তেলিয়ামুড়ার মহকুমা শাসক পরিমল মজুমদারকে।কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে জেলা শাসক রাজত পন্থকে। মৃত্যু হওয়া লরি চালক মিহির লাল দেবনাথের পরিবারকে ৬ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষনা।মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার এই পদক্ষেপে যেমন ন্যায়বিচার নিশ্চিত হয়েছে, তেমনই ভবিষ্যতের জন্য প্রশাসনিক জবাবদিহিতার এক দৃষ্টান্ত স্থাপিত হয়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

