কৈলাসহর ডেস্ক, ৩০ মার্চ।।
বিলাসবহুল গাড়িতে গরু চুরি! শুনতে অবাক লাগলেও এমনই এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল কৈলাসহরের গৌরনগর ব্লকের ধলিয়ারকান্দি । গরু পাচার কালে TR-05G0387 নম্বরের আল্ট্রো গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনা রবিবার গভীর রাতে।
রাতের আধারে বিকট শব্দ শুনে বেরিয়ে আসে আশপাশের লোকজন। তারা ছুটে যায় দুর্ঘটনাগ্রস্থ গাড়িটির কাছে। ততক্ষণে গাড়িতে থাকা গরু পাচারকারীরা । গা ঢাকা দেয় নিরাপদ স্থানে। স্থানীয় লোকজন গাড়িতে থাকা গরু দুইটি উদ্ধার করে নিয়ে আসে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ।

স্থানীয়দের দাবি, এটা নতুন নয়। সংশ্লিষ্ট রুটে নিয়মিত গরু পাচার করে পাচার বাণিজ্যের চাইরা। তার জন্য অবশ্যই দায়ী পুলিশি নিষ্ক্রিয়তা।

