কৈলাসহর ডেস্ক,২৭ ফেব্রুয়ারি।।
           শাসক জোটের দুই বিধায়ক রাম প্রসাদ পাল এবং  রঞ্জিত দেববর্মাকে গ্রেফতারের দাবীতে এবার জেলায় জেলায় সাংবাদিকদের গণ অবস্থান। শনিবার জেলায় বিষয়কদের গ্রেফতারের দাবিতে গণ অবস্থান করবে সাংবাদিকরা।’ঊনকোটি জেলা মিডিয়া ফোরামের’ পক্ষ থেকে এই গণ অবস্থানের আয়োজন করা হয়েছে। শনিবার দুপুর থেকেই সাংবাদিকরা কৈলাসহরে করবে গণ অবস্থান আন্দোলন। আগরতলা থেকে এই গণ অবস্থানের যোগ দেবেন সাংবাদিক –  সম্পাদক সম্পাদক শানিত দেবরায়,  প্রনব সরকার, সেবক ভট্টাচার্য, বিশ্বেন্দু ভট্টাচার্য সহ একাধিক সম্পাদক ও সিনিয়র সাংবাদিকরা। এদিন দুপুর থেকেই কৈলাসহর পুর পরিষদের সামনে চলবে সাংবাদিকদের এই গণ অবস্থান। এক প্রেস বিবৃতিতে ঊনকোটি জেলা মিডিয়া ফোরামের সদস্যরা এই তথ্য নিশ্চিত করেছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *