বিজেপি কর্মীর রথীন্দ্র দেববর্মা জানিয়েছে, মেরেং বাজার এলাকায় আসতেই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা তিপ্রামথার গুণ্ডারা বিজেপির মিছিল লক্ষ্য করে পিস্তল থেকে পর পর দুই রাউন্ড গুলি ছুড়ে। সঙ্গে ছুঁড়ে একটি হ্যান্ড গ্রেনেড। তবে ভাগ্য ভালো থাকায় গ্রেনেডটির বিস্ফোরণ হয় নি।
ডেস্ক রিপোর্টার, ৭ এপ্রিল ।।
আসন্ন এডিসি নির্বাচন কেন্দ্র করে বুলেটের শব্দে কেঁপে উঠলো রাজ্যের পাহাড়। মুখ্যমন্ত্রীর জনসভায় যোগ দিতে আসা বিজেপির সমর্থকদের গাড়ি লক্ষ্য করে গুলি ও গ্রনেড ছুঁড়ে মথার দুষ্কৃতীরা। ঘটনা মঙ্গলবার বিকালে তেলিয়ামুড়া মহকুমার মেরেং বাজার এলাকায়। মুখ্যমন্ত্রীর জনসভাকে বানচাল করতে এই প্রচেষ্টা। ভয় পেয়ে মথার দুর্বৃত্তরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ বিজেপির। মথার দুষ্কৃতীরা মুখ্যমন্ত্রীর সভায় আসা গাড়িগুলিতেও নির্বিচারে ভাঙচুর করে। তাতে বেশ কয়েকজন বিজেপি কর্মী – সমর্থক আহত হয়েছেন। এই ঘটনা কেন্দ্র করে গোটা তেলিয়ামুড়া মহকুমায় বিরাজ করছে রাজনৈতিক উত্তেজনা। থানায় দায়ের করা হয়েছে মামলা।পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, মঙ্গলবার বিকালে তেলিয়ামুড়ার দুস্কি এলাকায় নির্বাচনী সভা ছিলো মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার। মূলত মহারানীপুর – তেলিয়ামুড়া ও মন্দাই – পুলিনপুর কেন্দ্রের বিজেপির দুই প্রার্থীর সমর্থনে জন সভার আয়োজন করা হয়েছিল। যথারীতি এদিন দুপুরে বিজেপির নেতা – কর্মী – সমর্থকরা গাড়ি ও বাইক করে দুষ্কিতে মুখ্যমন্ত্রীর সভাস্থলের উদ্দেশ্যে রওনা হয়।
বিজেপি কর্মীর রথীন্দ্র দেববর্মা জানিয়েছে, মেরেং বাজার এলাকায় আসতেই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা তিপ্রামথার গুণ্ডারা বিজেপির মিছিল লক্ষ্য করে পিস্তল থেকে পর পর দুই রাউন্ড গুলি ছুড়ে। সঙ্গে ছুঁড়ে একটি হ্যান্ড গ্রেনেড। তবে ভাগ্য ভালো থাকায় গ্রেনেডটির বিস্ফোরণ হয় নি।
রথীন্দ্রর বক্তব্য অনুযায়ী, মথার দুষ্কৃতীরা বিজেপির কর্মীদের গাড়ি গুলিতে করে নির্বিচারে ভাঙচুর। ঘটনার সময় অকুস্থলে ছিলো না পুলিশ।
বিজেপি কর্মী রথীন্দ্র দেববর্মার কথায় , এই ঘটনায় বিজেপির ১০-১২ জন কর্মী আহত হয়েছেন। কারণ আচমকা গুলির আওয়াজ শুনে মিছিলে থাকা লোকজন বাঁচার তাগিদে এলোপাথাড়ি দৌড়ঝাঁপ শুরু করেন। তখনই তারা আহত হয়েছেন।
অবশেষে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ধীরে ধীরে আতঙ্ক গ্রস্থ বিজেপি কর্মীরা মুখ্যমন্ত্রীর সভাস্থলের পৌঁছতে সক্ষম হয়। বিজেপি কর্মীদের দাবি, মথা বুঝে গিয়েছে আসন্ন এডিসি নির্বাচনে তাদের পরাজয় নিশ্চিত। এই ভয় থেকেই তারা হাতে তুলে নিয়েছে অস্ত্র । এবং বিজেপির কর্মীদের উপর করেছে হামলা।

