রাজপথে সম্পাদক শানিত দেবরায়ের সাঁটানো ছবিতে ‘লাল কালি দিয়ে ক্রস চিহ্ন’ দেওয়া হয়েছে। এটা কিসের ইঙ্গিত? সবার কাছেই স্পষ্ট। তাহলে কি মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার রাজ্যে প্রকাশ্যে চলছে মাফিয়ারাজ? উঠছে প্রশ্ন।
ডেস্ক রিপোর্টার,১৪ ফেব্রুয়ারি।। এই কি ঘটলো রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার নির্বাচনী ক্ষেত্র টাউন বড়দোয়ালিতে? বড়দোয়ালি মিলন সংঘস্থিত এলাকায় রাজ্যের প্রথম সারির দৈনিক “আজকের ফরিয়াদ” পত্রিকার সম্পাদক শানিত দেবরায়ের বাড়ি। সম্পাদকের বাড়ির সামনে দলীয় পতাকা হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে সূর্যমনি নগরের বিধায়ক রাম প্রসাদ পাল ও তার অনুগামীরা। শনিবার সকাল থেকে শুরু হয় এই বিক্ষোভ। বেলা বিরাতেই শেষ হয় বিক্ষোভ প্রদর্শন।
।বিধায়ক রাম প্রসাদ পাল।
একজন সাংবাদিকের বাড়ির সামনে বিক্ষোভ কেন?
কিন্তু একজন সাংবাদিকের বাড়ির সামনে বিক্ষোভ কেন? নিরপেক্ষ ভ্যানুতেও করতে পারতেন বিধায়ক। তার চেয়ে বড় বিষয় রাজপথে সম্পাদক শানিত দেবরায়ের সাঁটানো ছবিতে ‘লাল কালি দিয়ে ক্রস চিহ্ন’ দেওয়া হয়েছে। এটা কিসের ইঙ্গিত? সবার কাছেই স্পষ্ট। তাহলে কি মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার রাজ্যে প্রকাশ্যে চলছে মাফিয়ারাজ? উঠছে প্রশ্ন।
বিক্ষুব্ধ সভায় সূর্যমনি নগরের বিধায়ক রাম প্রসাদ পাল তার বক্তব্যে সরাসরি বলেছেন, ” তিনি যখন রাস্তায় নামবেন, তখন রাজ্যের কোনো “মুখিয়া”ও সম্পাদক শানিত দেবরায়কে বাঁচাতে পারবেন না।” রাজ্যের মুখিয়া বলতে মানুষ বুঝেন মুখ্যমন্ত্রীকে। তাহলে কি বিধায়ক রাম প্রসাদ পাল ঘুর পথে প্রকাশ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহাকে এই বার্তা দিয়েছেন ? কোটি টাকার এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনমানসে।
এদিন সকালের এই ন্যাক্কার জনক ঘটনার পর সরব হয়েছেন রাজ্যের সমস্ত সাংবাদিকরা। রাজ্যের সব কয়টি সাংবাদিক সংগঠন এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে। এবং বিধায়ক রাম প্রসাদ পালের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন।