ডেস্ক রিপোর্টার , ২১ ফেব্রুয়ারি।।
“মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হলো আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনের অফিসে। শনিবার সকালে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের সঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিত করে উদযাপন হয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি” সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সহকারী হাই কমিশনের অফিসে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপস্থিত লোকজন।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী হাই কমিশনার হাসান আল বাসার আবুল উলায়ী সহ অন্যান্যরা। সহকারী হাই কমিশনার বলেন, শহীদের রক্তের বিনিময়ে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেওয়া হয়।
এদিন সকালে বাংলাদেশের সহকারী হাই কমিশনার অফিসে শহীদ মিনারে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করার পর বিকালে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এই সভায় রাজ্যের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

