“মূলত আমরা বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে আলোচনা করেছি— বর্তমানে কী কী কাজ চলছে এবং আর কী কী করা যেতে পারে তা পর্যালোচনা করা হয়েছে। এখনো  বেশ কিছু কাজ অসম্পূর্ণ  রয়েছে।”

কৈলাসহর ডেস্ক,২৩ ফেব্রুয়ারি।।
       ঊনকোটি জেলার মহকুমা সদর কৈলাসহরের গৌরনগর আরডি ব্লক পরিদর্শন  করেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ কৃতি সিং দেববর্মন। সোমবার দুপুরে  তিনি গৌরনগর ব্লক কার্যালয়ে যান। সেখানে  গৌরনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান লক্ষী নমঃ এবং ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান ফুলের তোড়া দিয়ে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।
  এরপর ব্লকের বিডিও নবারুণ চক্রবর্তী, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানসহ অন্যান্য পঞ্চায়েত সদস্যদের নিয়ে পঞ্চায়েত সমিতির হলঘরে এক আলোচনা সভায় অংশ নেন সাংসদ। সভায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, চলমান কাজের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।
     আলোচনা শেষে সাংসদ কৃতি সিং দেববর্মন বলেন—“মূলত আমরা বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে আলোচনা করেছি— বর্তমানে কী কী কাজ চলছে এবং আর কী কী করা যেতে পারে তা পর্যালোচনা করা হয়েছে। এখনো  বেশ কিছু কাজ অসম্পূর্ণ  রয়েছে। কৃতী সিং কথায়, এবছর কিছুটা বাড়ানোর চিন্তা ভাবনা রয়েছে। বাজেট বৃদ্ধি পেলে অসম্পূর্ণ কাজ গুলি সম্পুর্ন করা যাবে।
  এদিন তিনি কয়েকটি স্কুলও পরিদর্শন করেন। খতিয়ে দেখেন স্কুল ভবনের নির্মাণ কাজ। সাংসদ  কৃতী  নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ শেষ করার বার্তা দিয়েছেন সরকারি আধিকারিকদের।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *