ডেস্ক রিপোর্টার,১৯ নভেম্বর।।
         গোটা দেশের সঙ্গে রাজ্যেও পালিত হয় দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ১০৮ তম জন্মদিন। আগরতলার কংগ্রেস ভবনে মূল অনুষ্ঠান হয়। এদিন প্রদেশ কংগ্রেস ভবনে দলীয় নেতৃত্ব ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। প্রদেশ কংগ্রেসের সভাপতি থেকে শুরু করে দলের প্রথম সারির সব নেতারা উপস্থিত ছিলেন।
            প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা জানিয়েছেন, ইন্দিরা গান্ধীর জন্ম দিনকে জাতীয় সংহতি দিবস হিসাবে পালন করা হয়। কিন্তু এই দেশে এখন জাতীয় সংহতি বলতে কিছুই নেই।আশীষ কুমার সাহা ইন্দিরার গান্ধীর জন্ম দিনে জাতীয় সংহতি দিবসের প্রসঙ্গ টেনে কার্যত কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকারকে তুলো ধুনো করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *