আগরতলা, ৯ ফেব্রুয়ারি।।
             এনআইটি আগরতলার বিশ্বেশ্বরাইয়া অডিটোরিয়ামে শুরু হলো পাঁচদিন ব্যাপী বিরাসত-৩.০ শুরু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্পিক ম্যাকের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু। তিনি তাঁর উদ্বোধনী ভাষণে বলেন, গত প্রায় ৫ দশক ধরে স্পিক ম্যাকে নীরব বিপ্লবের মতো কাজ করে চলেছে এবং তরুণ অনুসন্ধিৎসু মন ও ভারতীয় শাস্ত্রীয় শিল্পকলার গভীর, আত্মিক ভান্ডারের মধ্যে সেতুবন্ধন গড়ে তুলতে নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, বিরাসত কেবল বিনোদন নয় বরং এটি আত্মার সর্বোচ্চ স্তরের শিক্ষা এবং সংস্কারের প্রতিষ্ঠা। ২০৫০ সালের মধ্যে প্রতিটি শিক্ষার্থীর কাছে ভারতীয় শাস্ত্রীয় শিল্পকলাকে পৌঁছে দেওয়ার লক্ষ্যে স্পিক ম্যাকের একটি সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গি রয়েছে। তিনি আরও বলেন, স্পিক ম্যাকে-র ত্রিপুরা অধ্যায় রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করছে। অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন পদ্মশ্রী উস্তাদ শহীদ পারভেজ খান। স্বাগত বক্তব্য রাখেন এনআইটি’র ডিরেক্টর প্রফেসর ড. শরৎ কুমার পাত্রা।

উদ্বোধনী অনুষ্ঠানের পর উস্তাদ শহীদ পারভেজ সেতার পরিবেশন করেন। পাঁচ দিনের এই অনুষ্ঠানে বেশ কয়েকজন বিশিষ্ট শাস্ত্রীয় সংগীত শিল্পী তাদের পরিবেশনা উপস্থাপন করবেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *