ডেস্ক রিপোর্টার, ২৮ মার্চ।।
        বিগত কয়েকদিন ধরে বিশালগড়ে রাজনৈতিক চাপানোত্তর পরিস্থিতির মধ্যে  স্থানীয় যুব বিধায়কের বিরুদ্ধে একটা ষড়যন্ত্রকারী চক্র সক্রিয় হয়ে উঠেছে। সম্প্রতি বিশালগড়ের গুলিকান্ডের মূল অভিযুক্ত রনবীর দেবনাথের সাথে বিধায়কের ছবি ভাইরাল করে তাকে কালিমালিপ্ত করতে সেই চক্রটি নিরলসভাবে কাজ করে চলছে। এই চক্রে একাধিক শক্তি কাজ করছে। তবে বিশালগড়ে শাসক দলীয় গোষ্ঠী কোন্দলে সামিল বিধায়কের বিরোধী চক্রটি এই ক্ষেত্রে গোপন ভূমিকা পালন করছে বলেই বিশালগড়ের রাজনৈতিক মহলে গুঞ্জন। তবে বিরোধী দল এবং স্বদলীয় সেই চক্রকে যথার্থ জবাব দিতে শনিবার বিধায়কের সমর্থনে বিশাল সংখ্যায় বিজেপি সমর্থকরা রাজপথে নামে।


প্রায় হাজার দুয়েক সমর্থকদের শহর কাপানো স্লোগানে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কড়া হুশিয়ারি তোলে বিধায়ক সুশান্ত দেবের সমর্থকরা। শনিবার বিশালগড় বিজেপি মন্ডল অফিসের সামনে থেকে শুরু হয়ে একটি বিশাল মিছিল শহর কাপিয়ে অফিসটিলা সিপিএম পার্টি অফিসের সামনে গিয়ে জড়ো হয়।


সেখানে বিজেপি নেতৃত্বরা বক্তব্য রাখতে গিয়ে বাম আমলে বিশালগড়ে রাজনৈতিক খুনের ফর্দি তুলে ধরেন। তারই সাথে তারা অভিযোগ তুলেন বিরোধীরা এখন বিশালগড়ের উন্নয়ন দেখে পাগল হয়ে গেছে, তাই উন্নয়নের বিরুদ্ধে কিছু না বলতে পেরে, বিধায়ককে বদনাম করার চেষ্টা করছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *