কুমারঘাট ডেস্ক, ৬ মার্চ।।
        প্রানী সম্পদ বিকাশ দফতরের  উদ্যোগে জাতীয় পশুপালন মিশনের যৌথ  ব্যবস্থাপনায় ঊনকোটি জেলা ভিত্তিক এক দিবসীয় প্রশিক্ষণ শিবির   অনুষ্ঠিত হয় শুক্রবার।  কাঞ্চনবাড়ি মাল্টিপারপাস কমিউনিটি হল ঘরে অনুষ্ঠিত প্রশিক্ষণ শিবির।  প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে হয়
উদ্বোধন। প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন
ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, প্রানী সম্পদ বিকাশ দপ্তরের ঊনকোটি জেলার ডেপুটি ডিরেক্টর   ডা: তপন রায়, দপ্তরের  অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ডা: বিকাশ দেবনাথ,কাঞ্চনবাড়ি পশু হাসপাতালের চিকিৎসক ডা: শান্তনু পাল সহ অন্যান্যরা।
একদিবসীয় প্রশিক্ষণ শিবিরে  উপস্থিত বক্তারা   প্রানী সম্পদ বিকাশ দপ্তরের মাধ্যমে বেনিফিসারিদের  স্বাবলম্বী হওয়ার জন্য সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা এবং ব্যাংক লোনের মাধ্যমে   বিভিন্ন স্কিম গুলি নিয়ে আলোচনা করেন।
এই এক দিবসীয় জেলা ভিত্তিক  কর্মশালায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে  ১২০ জন পশু পালকরা উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *