ডেস্ক রিপোর্টার,৩০ নভেম্বর।।
” আমাদের সরকার মানুষের স্বার্থে কাজ করছে । সঠিক দিশায় কাজ করছি। শুধু গ্রাম নয়, উন্নতি হচ্ছে রাজ্যের প্রতিটি শহর।”– বক্তা রাজ্যের পাবিয়াছড়া বিধায়ক ভগবান দাস। রবিবার কুমারঘাট শেষ ঠিকানা সংলগ্ন এলাকায় ১১ কোটি ৪০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিতব্য ৩ তলা বিশিষ্ট ওয়ার্কিং ওমেন হোস্টেলের ভিত্তি প্রস্তর স্থাপন করে একথা বলেছেন তিনি।বিধায়ক ভগবান দাস বলেন বলেন কুমারঘাটের কর্মজীবী নারীদের নিরাপত্তা, সুরক্ষা ও আবাসন সুবিধা নিশ্চিত করতেই এই প্রকল্প। বাইট
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায় সহ সরকারী আধিকারিকরা। কুমারঘাটে ওয়ার্কিং ওমেন হোস্টেলের ভিত্তি প্রস্তর স্থাপন হওয়াতে উপকৃত হবেন সংশ্লিষ্ট অঞ্চলের নারীরা। স্বাভাবিক কারণেই গোটা অঞ্চলের নারীদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়।

