নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সকাল ৯ টা পর্যন্ত ভোট পড়েছিল ১৫.৬৩ শতাংশ। বেলা ১১টা পর্যন্ত ভোট হয় ৩৩.৫০ শতাংশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটের মার্জিনও বেড়ে যায়। দুপুর ১টা পর্যন্ত ভোট পড়ে ৫২.৭৬ শতাংশ। বিকাল তিনটায় ভোট হয় ৭০.০৯ শতাংশ। বিকাল ৫ টা পর্যন্ত ভোট হয় ৭৯.৮৪ শতাংশ।

ডেস্ক রিপোর্টার,৯ এপ্রিল।।
         উৎসবের মেজাজে নির্বিঘ্নে ভোট হলো ধর্মনগর বিধানসভা কেন্দ্রে। গুরুবার সকাল ৭টা থেকেই উপ ভোটের ভোটগ্রহণ শুরু হয়। বিকাল ৫টা পর্যন্ত চলে ভোট গ্রহণ প্রক্রিয়া। নির্বাচন কেন্দ্র করে প্রতিটি বুথেই ছিলো কড়া নিরাপত্তা ব্যবস্থা। উপ ভোট কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি। সার্বিক ভাবে নির্বিঘ্নেই হয়েছে উপ ভোটের “ভোট উৎসব”।
        বৃহস্পতিবার সকাল থেকেই প্রতিটি বুথে ছিলো ভোটারদের লম্বা লাইন। বেলা বিড়াতেই লাইনের দৈর্ঘ্য আরও বেড়ে যায়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সকাল ৯ টা পর্যন্ত ভোট পড়েছিল ১৫.৬৩ শতাংশ। বেলা ১১টা পর্যন্ত ভোট হয় ৩৩.৫০ শতাংশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটের মার্জিনও বেড়ে যায়। দুপুর ১টা পর্যন্ত ভোট পড়ে ৫২.৭৬ শতাংশ। বিকাল তিনটায় ভোট হয় ৭০.০৯ শতাংশ। বিকাল ৫ টা পর্যন্ত ভোট হয় ৭৯.৮৪ শতাংশ। নির্দিষ্ট সময়ের পরও কিছু কিছু বুথে গণদেবতারা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। কমিশনের সর্বশেষ খবর অনুযায়ী ধর্মনগর কেন্দ্রের উপর নির্বাচনে সর্বমোট ৮০.০৪ শতাংশ ভোট হয়।
       রাজনীতিকরা বলছেন, ভোটের মার্জিন থেকেই স্পষ্ট গণদেবতারা  ভয়হীনভাবেই নিজেদের ভোট দিয়েছেন। গোটা ভোট প্রক্রিয়া হয় উৎসবের মেজাজে। তবে বিরোধী কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্য বলেন, ভোটের আগের রাত থেকেই ধর্মনগর কেন্দ্রের বিভিন্ন জায়গাতে সন্ত্রাস হয়েছে। মানুষকে ভোট না দেওয়ার জন্য ভয় দেখানো হয়েছে। বাম প্রার্থী অমিতাভ দত্তের বক্তব্য, বিক্ষিপ্ত কিছু ঘটনা ব্যতীত সার্বিক ভাবে ভোট হয়েছে শান্তিপূর্ণ ভাবেই। বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী স্পষ্ট করেই বলেন, উপ নির্বাচনে মানুষ পদ্ম ফুলকে ভোট দিয়েছে। গণনার পর দেখা যাবে বিরোধীদের জামানত জব্দ হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *